গ্রিন ইন্ডাস্ট্রি ও আইসিটি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় গ্রিন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা ও আইসিটি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে এ চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
চুক্তিপত্রে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে দেশের পরিবেশবান্ধব শিল্প উদ্যোগ ও তথ্যপ্রযুক্তি খাতে অর্থায়ন জোরদারে শাহ্জালাল ইসলামী ব্যাংক আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এ উদ্যোগের মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে।
এমএসএম / এমএসএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত
জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর
নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে Executive MBA Program-এর Freshers’ Reception অনুষ্ঠিত হয়
গ্রিন ইন্ডাস্ট্রি ও আইসিটি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
ডিএনডি প্রকল্পের পুনঃখননকৃত ১৫টি খাল ডিএসসিসিকে হস্তান্তর
নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা
জ্বালানি তেলে কারচুপি: যাত্রাবাড়ী পৌর ফিলিং স্টেশনের সব ইউনিট বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা
কাউন্টারপয়েন্ট রিসার্চ: ২০২৬ সালের প্রথমার্ধে বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং
সিএসআরের আড়ালে তামাক কোম্পানির বৃক্ষরোপণ প্রচারণা বন্ধের দাবি তামাক বিরোধী জোটের
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪১৩তম সভা অনুষ্ঠিত