ঢাকা বিশ্ববিদ্যালয়ে Executive MBA Program-এর Freshers’ Reception অনুষ্ঠিত হয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন Department of Tourism and Hospitality Management (THM)-এর Executive MBA Program in Service Management and Tourism-এর নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজন করা হয়েছে “The Freshers’ Reception”।
অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের MBA Building-এর ৯ম তলায় অবস্থিত Professor Dr. Abdullah Farouk Multipurpose Hall-এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর আল-আমীন।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং InterContinental Dhaka-এর Managing Director মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Unique Hotel & Resorts PLC-এর Chief Executive Officer মো. শাখাওয়াত হোসাইন এবং Le Méridien Dhaka-এর Director, Human Resources এমামুল হক।
নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনে স্বাগত জানানো, একাডেমিক ও পেশাগত জীবনের সম্ভাবনা সম্পর্কে ধারণা প্রদান এবং দেশের পর্যটন ও আতিথেয়তা খাতের সঙ্গে তাদের সংযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অতিথি ও সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণে Service Management, Tourism and Hospitality Industry-এর বর্তমান বাস্তবতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা আশা করছেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন Department of Tourism and Hospitality Management-এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. শরীফুল আলম খন্দকার। Executive MBA Program-এর Coordinator ড. নুসরাত জাহান এবং Freshers’ Reception-এর Convenor ড. রুমানা পারভীন অ্যানি অনুষ্ঠানটি সমন্বয় করেছেন।
আয়োজকদের প্রত্যাশা, এই নবীনবরণ অনুষ্ঠান Executive MBA শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক সূচনা তৈরি করবে এবং দেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পের জন্য দক্ষ, নেতৃত্বদানে সক্ষম ও পেশাদার মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
aliul / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান