বেলাল হত্যা মামলার তিন নাম্বার আসামীকে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন
লালমনিরহাটে আলোচিত মাইক্রো চালক বেলাল হত্যা মামলার পলাতক ৩ নাম্বার আসামীকে দ্রুত গ্রেফতার ও মামলার বিচার কাজ দ্রুত শেষ করে আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সকাল ১১টায় জেলা শহরের মিশনমোড় চত্ত্বরে সম্মিলিত মাইক্রো চালকদের আয়োজনে এ মানববন্ধনে বাস মিনিবাসের শ্রমিক নেতা রবিন হোসেন বাপ্পি, শ্রমিক নেতা কামরুল ইসলাম, জেলায় কর্মরত প্রায় দুই শতাধিক মাইক্রো চালক, নিহত বেলালের মা সহ বেলালের নিকট আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বেলালের মা ও শ্রমিকনেতারা বলেন,নিহত বেলাল খুবই ভালো একজন মানুষ ছিলো। তার বউয়ের পরকিয়ার কারনে আজ সে দুনিয়ায় নেই৷ বেলালকে হত্যার জন্য বেলালের স্ত্রী লাবনী এবং লাবনীর দুলাভাই আলমগীর বর্তমানে জেল হাজতে রয়েছে। মামলার তিন নাম্বার আসামী আলমগীরের চাচাতো ভাই জনি এখনও পলাতক। পলাতক আসামীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং সকলকে দৃষ্টান্ত মুলক শাস্তি হিসেবে ফাঁসি দেওয়া হোক বলে দাবি করেন তারা।
উল্লেখ;গত বছরের(২০২০) ২৪ জুন নিখোঁজ হয় নিহত মাইক্রো চালক বেলাল। ঐ দিন রাতে তার মা জরিনা লালমনিরহাট সদর থানায় একটি জিডি করেন। পরদিন জেলার আদিতমারি উপজেলার সারপুকুর এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশের একটি পাটক্ষেত থেকে লাশ উদ্ধার করে আদিতমারি পুলিশ। পরে লাশ সনাক্ত করে হত্যা মামলা নেয়। পুলিশের তদন্তে বেরিয়ে আসে বেলাল হত্যার রহস্য। পরকীয়ার কারনে খুন হন বেলাল।এ ঘটনায় পুলিশ প্রথমে বেলালের স্ত্রী লাবনী এবং লাবনীর স্বীকার উক্তিতে হত্যায় জড়িত দুলাভাই আলমগীরকে গ্রেফতার করেছে । বর্তমানে লাবনী ও আলমগীর জেল হাজতে এবং মামলার তিন নাম্বার জনি এখনও পলাতক।
এমএসএম / এমএসএম
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
Link Copied