ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

কড়া রোদের মাঝেও দেড় ঘণ্টা পর খেলা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১০-২০২৬ দুপুর ১২:২৬

টানা কয়েকদিন বৃষ্টির পর গতকাল (বুধবার) থেকে কড়া রোদ। এরপরও আজ (বৃহস্পতিবার) এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ শুরু হতে দেড় ঘণ্টা বিলম্ব হয়েছে। জাপানের স্থানীয় সময় সকাল ৯টায় খেলা শুরুর কথা থাকলেও দুই দফা আম্পায়াররা মাঠ পরিদর্শনের পর সোয়া ১০টায় বল মাঠে গড়াল।

নির্ধারিত সময়ের চেয়ে বেশ দেরিতে শুরু হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ১৩ ওভার করে খেলার সিদ্ধান্ত হয়েছে। নাগোয়ায় বাংলাদেশি প্রবাসী রয়েছেন কয়েক হাজার। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ দেখতে তারা উন্মুখ হয়ে ছিলেন। কর্মব্যস্ত দিন হলেও কেউ ছুটি নিয়ে আবার কেউবা ক্লাস বাদ দিয়ে রোদে পুড়ে স্টেডিয়ামের গ্যালারিতে এসেছেন। 

সকাল ৯ টা ৫৫ মিনিটে আম্পায়ার দুই দলের অধিনায়ককে নিয়ে টস করেন মাঠের এক কোনায়। যেখানে পাকিস্তানের অধিনায়ক শাহিবজাদা ফারহান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। চার দিনের বেশি সময় ঢেকে থাকা উইকেটে বাংলাদেশকে বাধ্য হয়েই ব্যাটিংয়ে নামতে হয়েছে। 

এর আগে দুই দলই বেশ সকালে মাঠে আসে। দুই দিন রোদ থাকলেও মাঠের আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু হতে বিলম্ব হয়। আম্পায়ররা স্থানীয় সময় ৯টায় প্রথম দফা পর্যবেক্ষণ করেন। তখনও বাউন্ডারি লাইনের পাশে পানি ছিল। 

দুই দলের ক্রিকেটাররা ওয়ার্ম আপ করেছেন মাঠের দুই পাশে। পৌনে এক ঘণ্টা পর আম্পায়াররা আরেক দফা পর্যবেক্ষণ করেন। সেই পর্যবেক্ষণের পরই ১৩ ওভারের ম্যাচের সিদ্ধান্ত হয়। ম্যাচে বাংলাদেশ চার স্পিনার নিয়ে একাদশ গড়েছে।

বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তানের একাদশ : শাহিবজাদা ফারহান (অধিনায়ক), মাজ সাদাকাত, উসমান খান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, হাসান নেওয়াজ, আবদুল সামাদ, আরাফাত মিনহাস, আহমেদ দানিয়াল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম।

 

aliul / aliul

এখন থেকে ‘ডক্টর’ লিওনেল মেসি

সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো?

৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

বাজেভাবে হারের পর বাংলাদেশের দল নির্বাচন নিয়ে প্রশ্ন

বাংলাদেশের হারের পরেও ঔদ্ধত্যপূর্ণ লিটন, দিলেন অজুহাত

কোন পরিস্থিতিতে জাতীয় দল ছাড়লেন রোনালদো, জানালেন পর্তুগিজ কোচ

কড়া রোদের মাঝেও দেড় ঘণ্টা পর খেলা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

অস্থিরতার মাঝেই স্থায়ীভাবে পর্তুগালের ক্যাম্প ছাড়লেন রোনালদো

পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়

ম্যান সিটির শাস্তি নিয়ে নতুন প্রশ্ন

এক নম্বর গিলের আরও কাছে কোহলি, ৩৩৩ ধাপ লাফ ইংল্যান্ড ব্যাটারের

পর্তুগাল দলে হঠাৎ অস্থিরতা, রোনালদো ও কোচকে নিয়ে বসছেন ফেডারেশন সভাপতি