ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

টাকার বিনিময়ে যেন পদ দেয়া না হয় : জালাল মাহমুদ টুটুল


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২০-১০-২০২১ দুপুর ৩:১৪

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ডের সাধারণ মানুষের আস্থার ঠিকানা যুবলীগ নেতা জালাল মাহামুদ টুটুল। ৫১ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক সদস্য, সাতাইস চৌরাস্তা বাজার কমিটি ও জান্নাতুল বাকি মসজিদের সভাপতি স্থানী বাসিন্দা হাজী আবদুল মালেকের ছেলে জালাল মাহমুদ টুটুল। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে বেকার, গরীব, অসহায় মানুষের পাশে থেকে সহায়ক ভুমিকা পালন করেছেন যুবলীগের পরিশ্রমী এই নেতা। ২০০৫ সালে এসএসসি পাস করার পর গাজীপুরের আজীম উদ্দিন কলেজ থেকে বর্তমান ৫১ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ বিপ্লব এর হাত ধরে ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতি শুরু করেন জালাল।
৫১নং ওয়ার্ডের সাধারণ মানুষদের আর্থিক ও বিভিন্ন ভাবে সহযোগীতাসহ বিপদে আপদে পাশে থেকে সকলের মনে ভালোবাসার জায়গা করে নিয়েছেন যুবলীগ নেতা জালাল মাহমুদ টুটুল। নিজ কর্ম দক্ষতা ও সাধারণ মানুষের ভালোবাসায় মহানগরের ৫১নং ওয়ার্ডের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘জামিয়া কোরআনিয়া সাতাইশ’ এর অবিভাবক ফোরামের সভাপতি করা হয় টুটুলকে। এছাড়াও বিভিন্ন উন্নয়ন্ কাজে সহযোগীতা করেন যুবলীগের এই পরিশ্রমী এই নেতা।
জালাল মাহমুদ টুটুল বলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম ভাইয়ের দিক নির্দেশনা ও গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু ভাইয়ের পরামর্শ অনুযায়ী সাধারণ মানুষের সেবা করার চেষ্টা করি। এছাড়া ৫১ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ বিপ্লব মামার পরামর্শ নিয়ে অসহায় মানুষদের আমার সাধ্যমত সহযোগীতা করে আসছি। ছাত্রলীগে যখন ছিলাম তখন বিএনপি ক্ষমতায় ছিলো। একাধীকবার জামাত বিএনপির মামলা, হামলার শিকাড় হয়েছি কিন্তু হাল ছাড়িনি। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলস কাজ চালিয়ে যাচ্ছি। আমার আশপাশে যেসকল অসহায় লোকজন রয়েছে আমি আমার সাধ্যমত তাদের সহযোগীতা করার চেষ্টা করবো। সকলের দোয়ায় আমি যদি ৫১ নং ওয়ার্ড যুবলীগের নেতৃত্বে থাকতে পারি তবে আমার জায়গা থেকে সমাজের যুবক ভাইদের নিয়ে ভালো কিছু করার চেষ্টা করবো। আপনার শুধু আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো বেশী করে আপনাদের সহযোগীতা করতে পারি। তবে প্রিয় নেতাদের কাছে একটাই অনুরোধ করবো অর্থ বা নিজ স্বার্থ হাসিলের জন্য যেন কোন মাদক কারবারি, চাঁদাবাজ বা কোন অযোগ্য ব্যাক্তিকে যেন পদ না দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন