ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২০-১০-২০২১ দুপুর ৪:৩৯
মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:)  উপলক্ষে জশনে জুলুছে (র‌্যালী) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় আহলে সুন্নাত ওয়াল জামা'আত কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের নেতৃত্ব জশনে জুলুছ শুরু হয়। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে উপজেলার হাজারো সুন্নি মুসলমান ব্যানার, ফেস্টুন, ধর্মীয় পতাকা নিয়ে জসনে জুলুসে অংশ গ্রহণ করেন।
কমলগঞ্জ উপজেলা ময়না চত্বর থেকে শুরু হওয়া জশনে জুলুছ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামা'আত কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: দুরুদ আলীর সভাপতিত্বে ও ছাত্রনেতা মাওলানা রাসেল মোস্তফা’র সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র জনাব মোঃ জুয়েল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও মুফতি আব্দুল মুকিত হাসানি,কমলগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সাধারন সম্পাদক মুইনুল ইসলাম খান, কমলগঞ্জ পৌর শাখার সভাপতি আফরোজ উদ্দিন প্রমূখ। বক্তব্য রাখেন রেজাউল খলিল তরফদার,আব্দুল মুকিত হাসানী,আলহাজ্ব আব্দুল হাই,ইউপি সদস্য নুরুল ইসলাম। এছাড়া জশনে জুলুছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা, গাউছিয়া কমিটির জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত