ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ১১:৫৮

সকাল থেকেই নাগোয়ার আকাশে রোদ। শনিবার ছুটির দিন হওয়ায় বাংলাদেশি প্রবাসীরা খেলা শুরুর আগেই নিশিন সিটির করোগি অ্যাথলেটিক পার্কে হাজির। ব্রোঞ্জ পদকের ম্যাচে বাংলাদেশ টসে হেরে আগে ফিল্ডিং করেছে। শুরুটা ভালো হলেও লিটন-মুস্তাফিজদের শেষটা ভালো হয়নি। ফিজের আরেকটি খরুচে দিনে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করেছে।

নিজেদের সিদ্ধান্তে ব্যাটিং নিলেও লঙ্কানদের শুরুটা ভালো হয়নি। বাংলাদেশ দুই প্রান্তে স্পিন আক্রমণ দিয়ে শুরু করে। তাদের ঘূর্ণিতে ৪ ওভারের মধ্যে ৪ উইকেট হারায় লঙ্কানরা। রহস্যময়ী স্পিনার আলিস আল ইসলামকে পাকিস্তানের বিপক্ষে খেলায়নি বাংলাদেশ। আজ ব্রোঞ্জ পদকের ম্যাচে প্রথম স্পেলে তিনি ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। ১৮ বলের মধ্যে ১২ বলই ছিল ডট। 

স্পিন উইকেটে স্পিনার সাইফ হাসানকে আগের ম্যাচে ব্যবহার করেননি অধিনায়ক লিটন দাস। আজকের ম্যাচে সাইফের হাতে বল তুলে দিয়েছিলেন। সাইফ প্রথম স্পেলে দুই ওভারে ১৮ রান দিয়েছেন। বাংলাদেশের সফল বোলার স্পিনার শেখ মেহেদি হাসান। তিনি পূর্ণ ৪ ওভারে মাত্র ১৯ রানে দুই উইকেট নিয়েছেন। 

শ্রীলঙ্কা ১৩ ওভার পর্যন্ত চাপে ছিল। বল খানিকটা পুরোনো হওয়ায় অভিজ্ঞ বোলার মুস্তাফিজুর রহমানকে ১৪তম ওভারে আনেন অধিনায়ক লিটন দাস। প্রথম ওভারেই তিনি ২৫ রান দিয়েছেন। শুরুর দুই বলেই চার হাঁকিয়েছেন লঙ্কান দুই ব্যাটার। ওই ওভারের পর থেকে লঙ্কান দুই ব্যাটসম্যান সাহান আরচিগে ও থারিন্দু রত্ননায়েকে স্বাভাবিক স্ট্রোক খেলতে থাকেন। মুস্তাফিজকে দুই ওভার বিরতির পর প্রান্ত বদলে আবার আনেন অধিনায়ক। নিজের দ্বিতীয় ওভারে মোস্তাফিজ দিয়েছেন ১১ রান। রিশাদও ২১ রান দিয়েছেন তার শেষ ওভারে। ১৩-১৮ ওভারে শ্রীলঙ্কা ৮৩ রান নিয়েছে।

১৮ ওভারে শ্রীলঙ্কা ১৪৭ রানে ৫ উইকেট ছিল। মুস্তাফিজ তার তৃতীয় ওভারে এসে খানিকটা ছন্দ খুঁজে পান। প্রথম বলে হাফসেঞ্চুরি পূর্ণ করা থারিন্দুকে (৩২ বলে ৬৫ রান) ফেরান। এ ওভারে আরেকটি উইকেট নিয়ে মাত্র ৭ রান দেন তিনি। শেষ ওভারে সাইফ হাসান দুই উইকেট নিলে ৯ উইকেটে ১৬৫ রানে থামে শ্রীলঙ্কা।

aliul / aliul

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে