হতশ্রী পারফরম্যান্সের পরেও অনুতপ্ত নন লিটন
এশিয়ান গেমস ক্রিকেটে এতদিন ম্যাচের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়নি। তাই ম্যাচের পরপরই সাংবাদিকদের মিক্সড জোনে দৌড়াতে হয়। বাংলাদেশের আজকের হতশ্রী পারফরম্যান্সের পর গেমস কাভার করতে যাওয়া সাংবাদিকরা চেয়েছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও অধিনায়ক লিটন দাসকে। কোচ লজ্জিত হয়েছেন ঠিকই, তবে অধিনায়ক ব্যর্থতা স্বীকার করলেও অনুতপ্ত নন!
শুরুতে অবশ্য এশিয়ান গেমসের কন্টিনজেন্টের প্রেস অ্যাটাচিরা জানালেন মিক্সড জোনে অধিনায়ক আসবেন না, সংবাদ সম্মেলন হবে। তাই কোচের সঙ্গে কথা বলেই সংবাদ সম্মেলন কক্ষে রওনা হন সাংবাদিকরা। ২০১০ সাল থেকে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট হচ্ছে। বাংলাদেশ প্রথম আসরে স্বর্ণ জিতেছে। ২০১৪ সালে ইনচোনে বৃষ্টির জন্য টসে রৌপ্য পায় বাংলাদেশ। ২০১৮ সালে জাকার্তায় ক্রিকেট ছিল না। ২০২৩ সালে চীনের হাংজুতে ছিল ব্রোঞ্জ। এবার পদকশূন্য।
পাকিস্তান ও শ্রীলঙ্কা দুর্বল শক্তির দল পাঠিয়েছে, এরপরও পূর্ণ শক্তির দল নিয়ে যাওয়া বাংলাদেশ নাস্তানাবুদ। এ নিয়ে অধিনায়ক লিটন বলেন, ‘কোনোভাবেই আমরা এটা কাভার-আপ করতে পারিনি। আমাদের ব্যাটিং ওয়াইজ আমরা আজ আপ টু দ্যা মার্ক ছিলাম না। এখানে এসেছি, টার্গেট ছিল অনেক বড়। তো সেটা যখন হয়নি, তারপর আরেকটা অপশন ছিল। সুযোগ আমরা মিস করেছি। ভালো ক্রিকেট খেলতে পারিনি, দ্যাটস হোয়াই সুযোগটা মিস হয়েছে।’
ক্রিকেটে অধিনায়কের গুরুত্ব অনেক। এশিয়ান গেমসে লিটন ব্যাট হাতে দুই ম্যাচে মাত্র ২ রান করলেন। ম্যাচে তার অধিনায়কত্ব নিয়েও রয়েছে প্রশ্ন। নিজের পারফরম্যান্স নিয়ে তার মন্তব্য, ‘আমার পারফরম্যান্স নট আপ টু দ্যা মার্ক। আমি দুইটা ম্যাচেই ভালো পারফরম্যান্স করতে পারিনি।’
এশিয়ান গেমসে বাংলাদেশের আশা ছিল ক্রিকেট নিয়ে। সেই ক্রিকেটে পদক হাতছাড়া এবং অধিনায়কের যাচ্ছেতাই পারফরম্যান্স। বিশেষ করে দ্বিতীয়-তৃতীয় শক্তির পাকিস্তান-শ্রীলঙ্কার কাছে হারের পর অধিনায়কের পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠলে লিটন বলেন, ‘না, রিজাইন করতে চাই না। তবে হ্যাঁ, ক্রিকেটে আপস অ্যান্ড ডাউনস থাকে। একদিন ভালো হবে, একদিন খারাপ হবে। এখানে রিজাইনের তো কিছু না।’
সাঁতার, অ্যাথলেটসহ অন্যান্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা অর্থকষ্টেও খেলা চালিয়ে নিচ্ছেন। অনেকের খেলার জুতাও থাকে না। সেখানে ক্রিকেটারদের সকল সুযোগ-সুবিধা থাকার পরও এমন পারফরম্যান্সে অনুতপ্ত বা অনুশোচনা হয় কি না– এমন প্রশ্নে লিটনের উত্তর, ‘এটা স্বাভাবিক বিষয়। আমরা দেশ থেকে যখন এসেছি, একটা বড় টার্গেট নিয়ে এসেছি। যখন দিতে পারিনি, অ্যাজ এ টিম হিসেবে, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সবারই খারাপ লাগবে এবং খারাপ লাগাটাই স্বাভাবিক। বাট অ্যাজ এ বাংলাদেশ টিম অনেক কিছুই দিয়েছে অতীতে। আমার মনে হয় ভবিষ্যতেও দেবে। আমরা ওইটার জন্যই চেষ্টা করব আবার।’
aliul / aliul
মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ সিজন-৪ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
পর্তুগালের সঙ্গে রোনালদোর বিরোধ মেটাতে রাজনৈতিক হস্তক্ষেপ
জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার
শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?
নেশনস লিগে রেকর্ড ভেঙে আর্সেনালকে উপেক্ষার জবাব দিলেন ইয়োকেরেস
নতুন ক্লাব খুঁজে পেলেন সাবেক ম্যানসিটি তারকা
শেষবার আর্জেন্টিনার জার্সি পরতে দেশে মেসি
ম্যাচ জমিয়ে হারল পাকিস্তান, ভারতের গলায় এশিয়ান গেমসের স্বর্ণ
হতশ্রী পারফরম্যান্সের পরেও অনুতপ্ত নন লিটন
৩৫ বছর পেরোনো লেভান্ডফস্কির হ্যাটট্রিক, ডি ব্রুইনার জোড়া গোল
১০২ রানেই অলআউট বাংলাদেশ, ব্রোঞ্জ-ও জুটল না কপালে
২ গোল ও ১ লাল কার্ডের ম্যাচে জয়হীন ফ্রান্স-ইতালি