মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ সিজন-৪ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে আয়োজিত জনপ্রিয় ক্রিকেট প্রতিযোগিতা ‘মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ’ (এমজেসিএল)-এর চতুর্থ আসরের (সিজন-৪) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ডিজিটাল রিপোর্টার্স ফোরামের (ডিআরএফ) উদ্যোগে আয়োজিত এ আসরে অংশ নিতে আগ্রহী দলগুলোর জন্য ৩ অক্টোবর থেকে নিবন্ধনের আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে সম্পন্ন হবে। ঘোষিত সূচি অনুযায়ী, ১০ অক্টোবর নিবন্ধন শেষ হওয়ার পর ১২ অক্টোবর নিবন্ধিত দলগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৫ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দলগুলো তাদের খেলোয়াড় তালিকা জমা দিতে পারবে এবং ৫ নভেম্বর খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। অংশগ্রহণকারী দলগুলোকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে এন্ট্রি ফি পরিশোধ করতে হবে এবং ৩০ নভেম্বরের মধ্যে নিজ নিজ দলের স্পনসর তালিকা ও আনুমানিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হবে।
মাঠের লড়াইয়ের দিনক্ষণও চূড়ান্ত করেছে আয়োজক কর্তৃপক্ষ। আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৬ ডিসেম্বর ২০২৬ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এমজেসিএল সিজন-৪-এর।
ডিজিটাল রিপোর্টার্স ফোরাম (ডিআরএফ) জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য, যোগাযোগ বৃদ্ধি এবং পেশাগত ব্যস্ততার মাঝে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই নিয়মিত এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে সকল দল, খেলোয়াড় ও সংবাদমাধ্যম সংশ্লিষ্টদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ সিজন-৪ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
পর্তুগালের সঙ্গে রোনালদোর বিরোধ মেটাতে রাজনৈতিক হস্তক্ষেপ
জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার
শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?
নেশনস লিগে রেকর্ড ভেঙে আর্সেনালকে উপেক্ষার জবাব দিলেন ইয়োকেরেস
নতুন ক্লাব খুঁজে পেলেন সাবেক ম্যানসিটি তারকা
শেষবার আর্জেন্টিনার জার্সি পরতে দেশে মেসি
ম্যাচ জমিয়ে হারল পাকিস্তান, ভারতের গলায় এশিয়ান গেমসের স্বর্ণ
হতশ্রী পারফরম্যান্সের পরেও অনুতপ্ত নন লিটন
৩৫ বছর পেরোনো লেভান্ডফস্কির হ্যাটট্রিক, ডি ব্রুইনার জোড়া গোল
১০২ রানেই অলআউট বাংলাদেশ, ব্রোঞ্জ-ও জুটল না কপালে
২ গোল ও ১ লাল কার্ডের ম্যাচে জয়হীন ফ্রান্স-ইতালি