ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বিএমইউ এর অর্থ কমিটির গুরুত্বপূর্ণ ১২২তম সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ২:৩৫

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর সম্মানিত কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বি ব্লকের শহীদ ডা. মিল্টন হলে আজ মঙ্গলবার ৬ অক্টোম্বর ২০২৬ইং তারিখে অর্থ কমিটির ১২২তম গুরুত্বপূর্ণ  সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।  অর্থ কমিটির সম্মানিত সদস্য সচিব পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান রতন এর সাবলীল সঞ্চালনায় গুরুত্বপূর্ণ ওই সভায় মাননীয় সংসদ সদস্য ও বিএমইউ এর অর্থ কমটির সম্মানিত সদস্য ডা. মোঃ মাহাবুবুর রহমান, এমপি, বিএমইউ এর সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোঃ মওদুদুল হক, প্রধান প্রকৌশলী মোঃ জাফর ইকবাল, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ নাছির উদ্দিন ভূঁঞা প্রমুখ অংশগ্রহণ করেন।   

গুরুত্বপূর্ণ ওই সভায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগ, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, নিওনেওেটালজি বিভাগ, প্যাথলজি বিভাগ, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগ, ভাইরোলজি বিভাগ, কার্ডিয়াক সার্জারি বিভাগ, রোবটিক রিহ্যাবিলটেশন সেন্টার, ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগ, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, ফিজিওলজি বিভাগ, অর্থোপেডিক সার্জারি  বিভাগের যন্ত্রপাতি ও প্রয়োজনীয় অন্যান্য আনুষঙ্গিক উপকরণ সামগ্রী ক্রয়, বিশ্বিবিদ্যালয়ের  বিভিন্ন ধরণের ক্রয় সংক্রান্ত বিষয়সহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।  এছাড়া পরিবাগস্থ বিএমইউ এর বিদ্যমান একাডেমিক কাম হোস্টেল ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ বিষয়ে বরাদ্দ প্রদান, বিশ্ববিদ্যালয়ের সম্মুখভাগে ল্যান্ডস্কেপিং এর মাধ্যমে আপগ্রেড করার উদ্দেশ্যে বরাদ্দ প্রদান বিষয়ে আলোচনা হয়। 

এমএসএম / এমএসএম

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ

জাতীয় তামাকমুক্ত দিবস কাল: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি

ইউএপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ফ্রেমস–সিজন ২’

বিএমইউ এর অর্থ কমিটির গুরুত্বপূর্ণ ১২২তম সভা অনুষ্ঠিত

বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা

অর্গানিক খাবারের প্রতি কেন ঝুঁকছে স্বাস্থ্য সচেতন মানুষ

রংপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

 আসল পিস্তাচিওর স্বাদে ভরপুর পোলারের নতুন ১ লিটার টাব পিস্তা গ্লেজ আইসক্রীম

২ হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত

‎জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর