আইনি বিপাকে হানি সিং
বিতর্ক আর বিতর্কিত কর্মকাণ্ড যেন বলিউড র্যাপার হানি সিংয়ের জীবনের নিত্যসঙ্গী। প্রায়শই নানা মন্তব্য ও কাণ্ড ঘটিয়ে শিরোনামে উঠে আসা এই তারকা এবার বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। চলতি বছরের গোড়ার দিকে একটি কনসার্টে অশালীন মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে মহারাষ্ট্র সাইবার সেলে মামলা দায়ের করা হয়। সেই প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার সমন পাঠানো হলেও তা এড়িয়ে গিয়েছেন এই গায়ক।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কনসার্টে বিতর্কিত মন্তব্যের পর আইনি জটিলতায় পড়া হানি সিংকে গত ৫ অক্টোবর মহারাষ্ট্র সাইবার সেলে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি পুলিশি জেরা এড়াতে প্রতিনিধি মারফত বাড়তি সময় চেয়ে আবেদন করেছেন।
ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারি মাসে। দিল্লির একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে তীব্র শীতের মধ্যে গাড়িতে সঙ্গম করার পরামর্শ দেন হানি সিং। সেই সাথে অসংযত ভাষায় কনডম ব্যবহারের উপদেশ দেন শ্রোতা-দর্শকদের। মুহূর্তেই তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। চরম কটাক্ষের মুখে পড়ে ড্যামেজ কন্ট্রোল করতে ক্ষমা চান হানি।
ক্ষমা চাইতে গিয়ে তিনি জানান, অনিরাপদ যৌনতার কারণে তরুণ প্রজন্ম যে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে, সে সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতেই তিনি এমন ভাষা ব্যবহার করেছিলেন। চিকিৎসকদের পরামর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জেন-জি বা বর্তমান প্রজন্মের কাছে কথাটি সহজ ও বোধগম্য উপায়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এমন রূপক ও অনানুষ্ঠানিক ভাষা বেছে নিয়েছিলাম।’
তবে চিকিৎসকদের দোহাই দিয়ে এমন মন্তব্য করায় বিতর্ক না কমে আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। ভাষার শালীনতা বজায় না রাখা ও অশালীন মন্তব্য ছড়ানোর দায়ে শেষ পর্যন্ত বিষয়টি আইনি প্রক্রিয়ায় গড়ায়।
aliul / aliul
‘এটা আমাদেরই গল্প’ নাটকের নির্মাতার ‘ফিরে আসার গল্প’ শুরু
মা হতে চলেছেন কিয়ারা, জানালেন সিদ্ধার্থ
১০২ বছর বয়সে মারা গেছেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেইন্ট
বিয়ের ক্ষেত্রে আমি ভাগ্যে বিশ্বাসী
এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা
ফের মা হতে চলেছেন কিয়ারা
যার কাছে আজীবন ঋণী মিশা সওদাগর
‘গরম পরোটা’ কাণ্ডে মুকিতকে নিয়ে ক্ষোভ প্রকাশ নেটিজেনদের
কী নিয়ে ব্যস্ত সময় পার করছেন সৃজিত মুখার্জি?
দুটো টাকার জন্য কত কী করতে হয় : কৌশানী
আইনি বিপাকে হানি সিং
শেষবার আর্জেন্টিনার জার্সিতে মেসি, আবেগে ভাসলেন তারকারা