ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ইউএপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ফ্রেমস–সিজন ২’


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৭-১০-২০২৬ দুপুর ২:৪৫

আলোকচিত্রের মাধ্যমে গল্প বলা, সৃজনশীলতার প্রকাশ এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ আলোকচিত্রীদের একই মঞ্চে নিয়ে আসার লক্ষ্য নিয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ক্যাম্পাসে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ফ্রেমস–সিজন ২’।
আজ বুধবার (৭ অক্টোবর) ইউএপি প্লাজায় দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন হয়। ৭ ও ৮ অক্টোবর ইউএপির প্লাজায় প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাঈদ এম. আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. জি. আর. আহমেদ জামাল, তড়িৎ ও তড়িৎকৌশল বিভাগের বিভাগীয় প্রধান এ. এইচ. এম. জাদিদুল করিম এবং লেন্সকেপ ইউএপি ইইই ফটোগ্রাফি ক্লাবের আহ্বায়ক ও তড়িৎ ও তড়িৎকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুম হাওলাদার।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্রচর্চাকে একই প্ল্যাটফর্মে তুলে ধরতে এবারের আয়োজনে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে চুয়েট ফটোগ্রাফিক সোসাইটি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, কুয়েট ফটোগ্রাফিক সোসাইটি, বিইউবিটি ফটোগ্রাফি ক্লাব, আইইউবিএটি ফিল্মস অ্যান্ড ফটোগ্রাফি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব, ব্র্যাক বিশ্ববিদ্যালয় আর্ট অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস ফটোগ্রাফিক সোসাইটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ফটোগ্রাফি সোসাইটি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ফটোগ্রাফি ক্লাব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এসব সংগঠনের অংশগ্রহণে প্রদর্শনীটি কেবল আলোকচিত্র প্রদর্শনের আয়োজনেই সীমাবদ্ধ থাকেনি; বরং তরুণ আলোকচিত্রীদের মধ্যে অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতার বিনিময়ের একটি ক্ষেত্র তৈরি করেছে।
দুই দিনব্যাপী এ আয়োজনে দর্শনার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্রীদের নির্বাচিত আলোকচিত্র দেখতে পারছেন। এসব আলোকচিত্রে প্রকৃতি, মানুষ, নগরজীবন, স্থাপত্য, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে। প্রতিটি ছবির নিজস্ব গল্প ও ভাবনা দর্শকদের সামনে তুলে ধরার মাধ্যমে ছবির দৃশ্যমান পরিসরের বাইরের গল্প ও অনুভূতিও উপলব্ধির সুযোগ তৈরি হয়েছে।
প্রদর্শনীর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের বিশিষ্ট পথআলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন। তিনি ম্যাপ ফটো এজেন্সির আলোকচিত্রী এবং বাংলাদেশের প্রথম ফিয়াপ স্বর্ণপদকপ্রাপ্ত আলোকচিত্রী। বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র বিষয়ে পাঠদান করছেন।
‘বিয়ন্ড দ্য ফ্রেমস–সিজন ২’-এর মূল লক্ষ্য প্রচলিত ফ্রেমের সীমা অতিক্রম করে আলোকচিত্রকে দেখার নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করা। একই সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্রদর্শনীটি অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর ফটোগ্রাফি ক্লাবের সদস্যদের পাশাপাশি আলোকচিত্রপ্রেমী শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। দুই দিনের এ আয়োজনে ইউএপির প্লাজা পরিণত হয়েছে তরুণ আলোকচিত্রীদের সৃজনশীলতা, গল্প ও ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গির মিলনস্থলে।

এমএসএম / এমএসএম

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ

জাতীয় তামাকমুক্ত দিবস কাল: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি

ইউএপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ফ্রেমস–সিজন ২’

বিএমইউ এর অর্থ কমিটির গুরুত্বপূর্ণ ১২২তম সভা অনুষ্ঠিত

বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা

অর্গানিক খাবারের প্রতি কেন ঝুঁকছে স্বাস্থ্য সচেতন মানুষ

রংপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

 আসল পিস্তাচিওর স্বাদে ভরপুর পোলারের নতুন ১ লিটার টাব পিস্তা গ্লেজ আইসক্রীম

২ হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত

‎জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর