জাতীয় তামাকমুক্ত দিবস কাল: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি
‘ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পণ্য নিষিদ্ধ করুন, শিশু-তরুণদের রক্ষা করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে জাতীয় তামাকমুক্ত দিবস-২০২৬। ২০১১ সাল থেকে নিয়মিত উদযাপিত হয়ে আসা এ দিবস উপলক্ষে এবারও জাতীয় ও স্থানীয় পর্যায়ে সভা, সেমিনার, মানববন্ধন ও সচেতনতামূলক নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ সড়কস্থ আবাহনী খেলার মাঠের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)। তামাক নিয়ন্ত্রণে সক্রিয় ৩৫টি সংগঠনের প্রতিনিধিরা সম্মিলিতভাবে এ কর্মসূচিতে অংশ নেবেন।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, দেশে ক্যান্সারসহ বিভিন্ন প্রাণঘাতী অসংক্রামক রোগের চিকিৎসায় হাসপাতালগুলোতে রোগীর চাপ চরম আকার ধারণ করেছে। জাতীয় ক্যান্সার হাসপাতালে প্রায় ৭ হাজার রোগীর কেমোথেরাপির সিরিয়াল ২০২৮ সাল পর্যন্ত দীর্ঘায়িত হওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এমন বাস্তবতায় নতুন প্রজন্মকে নিকোটিন আসক্তি থেকে রক্ষা করা জরুরি হলেও নীতিগত ক্ষেত্রে পিছিয়ে পড়ছে দেশ। ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এ ই-সিগারেট ও নতুন নিকোটিন পণ্য নিষিদ্ধের প্রস্তাব রাখা হলেও আইন চূড়ান্ত করার সময় তা সুকৌশলে বাদ দেওয়া হয়।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালে দেশে ই-সিগারেট ব্যবহারকারীর হার মাত্র ০.২ শতাংশ থাকলেও ২০২৬ সালে তরুণ ধূমপায়ীদের মধ্যে তা উদ্বেগজনকভাবে বেড়ে ৭.৪২ শতাংশে দাঁড়িয়েছে। ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো প্রোডাক্টের (এইচটিপি) মতো আসক্তিকর পণ্য শিশু-কিশোর ও তরুণদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে।
বক্তারা উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশ যখন জনস্বাস্থ্য সুরক্ষায় কঠোর আইন প্রণয়ন করছে—যেমন ইংল্যান্ডে ধাপে ধাপে তামাকমুক্ত প্রজন্ম গড়তে ২০০৯ সালের পর জন্ম নেওয়া ব্যক্তিদের কাছে তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে—তখন বাংলাদেশে গুটি কয়েক বহুজাতিক কোম্পানির স্বার্থে এসব ক্ষতিকর পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ দেওয়া হচ্ছে। ফলে শিশু-তরুণদের অকাল মৃত্যু ও নিকোটিনের আগ্রাসন থেকে বাঁচাতে অবিলম্বে ই-সিগারেট, ভ্যাপসহ সব ধরনের আধুনিক নিকোটিন পণ্য নিষিদ্ধ করে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এমএসএম / এমএসএম
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ
জাতীয় তামাকমুক্ত দিবস কাল: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি
ইউএপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ফ্রেমস–সিজন ২’
বিএমইউ এর অর্থ কমিটির গুরুত্বপূর্ণ ১২২তম সভা অনুষ্ঠিত
বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক
কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা
অর্গানিক খাবারের প্রতি কেন ঝুঁকছে স্বাস্থ্য সচেতন মানুষ
রংপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত
আসল পিস্তাচিওর স্বাদে ভরপুর পোলারের নতুন ১ লিটার টাব পিস্তা গ্লেজ আইসক্রীম
২ হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত