মেসির ক্লাবে নাম লেখাবেন নেইমার?
বার্সেলোনার সেই বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ীকে আবার একসঙ্গে দেখার সম্ভাবনা নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি নেই। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন নেইমার—এমন গুঞ্জন চলছে। তবে এই পুনর্মিলন মেজর লিগ সকারের জন্য আদৌ লাভজনক হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এমএলএস গোলকিপার শাকা হিসলপ।
নেইমারের সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হওয়ার কথা। ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পরবর্তী গন্তব্য কী হবে, তা এখনো জানা যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে চোটও তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে এসেছে। ২০১৭ সালে পিএসজিতে ২২ কোটি ২০ লাখ ইউরোর ট্রান্সফারে যোগ দেওয়ার পরও তিনি এখন আগের সেই দুর্দান্ত ছন্দে আছেন কি না, সেটিও আলোচনায়।
এদিকে মেসি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ। যুক্তরাষ্ট্রের এই ক্লাবে সতীর্থ হিসেবে সুয়ারেজদেরও পেয়েছেন তিনি। ফলে নেইমারকেও দলে টানলে ইন্টার মায়ামির বাণিজ্যিক আকর্ষণ যে বাড়বে, তা নিয়ে সন্দেহ নেই।
কিন্তু হিসলপের মতে, শুধু তারকাখ্যাতির জন্য নেইমারকে দলে নেওয়া এমএলএসের জন্য সঠিক সিদ্ধান্ত নাও হতে পারে। তিনি বলেছেন, নেইমার ও সুয়ারেজ দুজনই আগের মতো নেই। চোটের কারণে নেইমার তার সেরা সময়ের খেলোয়াড় নন, আর ৩৯ বছর বয়সী সুয়ারেজও ধীরে ধীরে গতি হারাচ্ছেন। ফলে তিনজনকে একসঙ্গে মাঠে দেখার রোমাঞ্চ থাকলেও এর আর্থিক মূল্য কতটা যুক্তিযুক্ত, সেটি নিয়ে তার সংশয় আছে।
হিসলপের ভাষায়, সময়ের প্রভাব সবার ওপরই পড়ে। এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদো ও মেসির মতো খেলোয়াড়েরা বয়সকে বারবার ভুল প্রমাণ করলেও সেটি ব্যতিক্রম। তাই এমএলএসের দৃষ্টিকোণ থেকে নেইমারের সম্ভাব্য চুক্তিকে তিনি নিশ্চিতভাবে লাভজনক মনে করছেন না।
aliul / aliul
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ