চাকরি হারালেন শেন বন্ড
দ্য হান্ড্রেডে দলের বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হলো শেন বন্ডকে। দুই বছরের চুক্তির মাঝপথেই বার্মিংহাম ফিনিক্সের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে নিউজিল্যান্ডের সাবেক এই পেসারকে।
২০২৬ মৌসুমে ফিনিক্স শুরুটা করেছিল জয় দিয়ে। এরপর টানা সাত ম্যাচ হেরে টুর্নামেন্ট শেষ করেছে পয়েন্ট তালিকার তলানিতে থেকে। আট ম্যাচে এক জয় নিয়ে তাদের পয়েন্ট ছিল ৪, নেট রানরেট -১.৩১৮।
বন্ডের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ মৌসুম পর্যন্ত। গত নভেম্বরে ড্যানিয়েল ভেট্টোরির স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নিয়েছিলেন তিনি। চাকরি হারানোর পর বন্ড হতাশা প্রকাশ করেছেন, তবে দলের ফল প্রত্যাশা অনুযায়ী হয়নি বলেও মেনে নিয়েছেন।
ফিনিক্সের ব্যর্থতার পেছনে চোটও বড় কারণ ছিল। অধিনায়ক ও দলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় জ্যাকব বেথেল টুর্নামেন্ট থেকে ছিটকে যান। চোটের কারণে খেলতে পারেননি মুস্তাফিজুর রহমানও। এ ছাড়া রেহান আহমেদ, ডোনোভান ফেরেইরা, মিচেল ওয়েন ও সাকিব মাহমুদও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি।
তবে মাঠের বাইরের পরিস্থিতিও বন্ডের বিদায়ে ভূমিকা রেখেছে বলে ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে। টানা হারের মধ্যে ফিনিক্সের ড্রেসিংরুমের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। বন্ড খেলোয়াড় ও কোচিং স্টাফের একটি অংশের সমর্থন হারিয়েছিলেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
aliul / aliul
মেসির সঙ্গে ফুটবলকে বিদায় বললেন সাবেক বার্সা সতীর্থ
আর্সেনালে নতুন চুক্তি করলেন আর্তেতা
‘প্রিয় নায়ককে’ চিঠিতে যা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান
চাকরি হারালেন শেন বন্ড
মেসির ক্লাবে নাম লেখাবেন নেইমার?
‘আমাকে অনেক ভুগতে হয়েছে,’ মেসির বিদায়ের পর মদরিচের স্বীকারোক্তি
শিল্টনের রেকর্ড ছোঁয়ার রাতে কেইনের জোড়া গোল
বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড পেলেন মেসি!
এক সেঞ্চুরিতে ১৮ ধাপ এগোলেন আইয়ার, বোলিংয়ে শীর্ষস্থান খোয়ালেন আবরার
অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের মেয়েদের হারাল বাংলাদেশ
মেসিকে লাল-হলুদ কার্ড উপহার রেফারির, স্মারক দিলেন বেনিনের ফুটবলাররা
মেসির বিদায়ের দিনেই কোচিং নিয়ে সিদ্ধান্ত জানালেন স্কালোনি