ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

আর্সেনালে নতুন চুক্তি করলেন আর্তেতা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১০-২০২৬ বিকাল ৬:৮

আর্সেনালের সাফল্যের এটা কেবল শুরু, ২০৩০ সাল পর্যন্ত প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে নতুন চুক্তি করে এই কথা বললেন মিকেল আর্তেতা।

এই মৌসুমেই আর্তেতার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ২০১৯ সালে এমিরেটস স্টেডিয়ামে আসেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী তার আর্সেনাল অধ্যায় এক দশকের বেশি হতে চলেছে।

নতুন চুক্তিতে তার বেতনও বাড়ানো হয়েছে। আগামী মৌসুম থেকে বছরে বর্তমান  বেতনের চেয়ে ১০ মিলিয়ন পাউন্ড বেশি পাবেন। সঙ্গে ৫ মিলিয়ন পাউন্ড বোনাসও থাকছে।

আর্তেতা বলেছেন, ‘এই ক্লাব অদ্বিতীয়। এর চরিত্র এবং এটি আপনাকে যে অনুভূতি দেয়, তা অসাধারণ। আমাদের এই পথচলা অব্যাহত থাকবে বলে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি।’ তিনি আরও বললেন, ‘আমরা ইতোমধ্যে বিশেষ বন্ধন ও এমন কিছু স্মৃতি তৈরি করেছি যেটা আজীবন থেকে যাবে। আরও রোমাঞ্চকর ব্যাপার হলো আমরা একসঙ্গে যেটা জিততে পারি, এটা কেবল তার শুরু।’

৪৪ বছর বয়সীর অধীনে আর্সেনাল একটি প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতেছে। মে মাসে পিএসজির কাছে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হেরে যায় তারা।

aliul / aliul

নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’

দেশের মাটিতে সাফ, অথচ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি ফুটবল দল

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি

নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত

সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত

দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক শেফ

৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!

শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’

‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ