মেসির সঙ্গে ফুটবলকে বিদায় বললেন সাবেক বার্সা সতীর্থ
লিওনেল মেসি গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। আজ (বুধবার) বুয়েন্স আয়ার্সের মনুমেন্তালে আকাশী নীল ও সাদা জার্সি শেষবার গায়ে দিলেন। একই দিনে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড পেদ্রো রদ্রিগেজ।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি আবেগঘন বার্তায় এই খবর নিশ্চিত করেছেন পেদ্রো। নিজের ক্যারিয়ারের দুর্দান্ত মুহূর্তগুলো তুলে ধরার পাশাপাশি তার খেলা ক্লাব, ভক্ত ও সতীর্থদের ধন্যবাদ জানালেন।
পেদ্রো এক্স-এ লিখেছেন, ‘আমার মনে হচ্ছে সময় এসে গেছে। এখন সামনে এক ধাপ এগিয়ে যাওয়ার এবং আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার সময়। আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরে গর্বিত, এবং যারা আমাকে এটি অর্জনে সমর্থন করেছেন তাদের সকলের জন্যেও গর্বিত। ধন্যবাদ, ফুটবল, আমাকে এত আনন্দ দেওয়ার জন্য।’
aliul / aliul
মেসির সঙ্গে ফুটবলকে বিদায় বললেন সাবেক বার্সা সতীর্থ
আর্সেনালে নতুন চুক্তি করলেন আর্তেতা
‘প্রিয় নায়ককে’ চিঠিতে যা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান
চাকরি হারালেন শেন বন্ড
মেসির ক্লাবে নাম লেখাবেন নেইমার?
‘আমাকে অনেক ভুগতে হয়েছে,’ মেসির বিদায়ের পর মদরিচের স্বীকারোক্তি
শিল্টনের রেকর্ড ছোঁয়ার রাতে কেইনের জোড়া গোল
বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড পেলেন মেসি!
এক সেঞ্চুরিতে ১৮ ধাপ এগোলেন আইয়ার, বোলিংয়ে শীর্ষস্থান খোয়ালেন আবরার
অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের মেয়েদের হারাল বাংলাদেশ
মেসিকে লাল-হলুদ কার্ড উপহার রেফারির, স্মারক দিলেন বেনিনের ফুটবলাররা
মেসির বিদায়ের দিনেই কোচিং নিয়ে সিদ্ধান্ত জানালেন স্কালোনি