ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

‘এটা আমাদেরই গল্প’ নাটকের নির্মাতার ‘ফিরে আসার গল্প’ শুরু


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-১০-২০২৬ বিকাল ৭:৪৪

‘এটা আমাদেরই গল্প’ সাড়া জাগানোর পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ দর্শকের সামনে অবমুক্ত হলো। বুধবার (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে এসেছে এর প্রথম পর্ব।

প্রথম পর্ব প্রচারের প্রথম দিনেই কয়েক ঘণ্টার মধ্যেই ১ মিলিয়ন ভিউ অতিক্রম করে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে। পারিবারিক গল্প নিয়েই সাজানো হয়েছে এটি।

প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় মুক্তি পাবে এর নতুন নতুন পর্ব।
‘এটা আমাদেরই গল্প’র অভিনয়শিল্পীদের বড় একটি অংশের পুনর্মিলন ঘটেছে নতুন ধারাবাহিকটিতে।

তাদের মধ্যে রয়েছেন খায়রুল বাসার, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, অদিতি জামান স্নেহা, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ডিকন নূর।
একঝাঁক তারকা নিয়ে তৈরি হয়েছে ‘ফিরে আসার গল্প’।

দুই অভিনেতা জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম প্রায় ১৩ বছর পর আবারও একই ধারাবাহিকে অভিনয় করেছেন। রাজের পরিচালনায় অনেক বছর পর জাহিদ হাসানের নতুন ধারাবাহিক এটি। এ ছাড়া আছেন তানজিম সাইয়ারা তটিনী ও ফাইজুল ইয়ামিন।
‘ফিরে আসার গল্প’র নামেই যেন লুকিয়ে আছে গল্পের মূল আবেগ। সময়ের কোনো এক পর্যায়ে সম্পর্ক কিংবা অনুভূতির কাছেই আবার ফিরে আসার প্রয়োজন তৈরি হয় মানুষের। সেই ফিরে আসার পথ, তার টানাপড়েন ও আবেগ নিয়েই ধারাবাহিকটি।

নাটকটির আবহকে আরও সমৃদ্ধ করতে তৈরি হয়েছে তিনটি গান। এর মধ্যে দুটি দ্বৈত গান এবং অন্য গানটির থাকছে দুটি সংস্করণ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যানসি, আরফিন রুমি, ইমরান মাহমুদুল, দোলা রহমান, সজীব দাস ও পুলক অধিকারী।

টাইটেল গান ‘ওরে প্রিয়া রে’ লিখেছেন কবির বকুল। ‘ওরে প্রিয়া রে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও ইমরান মাহমুদুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

‘ফিরে আসার গল্প’-এর টাইটেল গান গেয়েছেন আরফিন রুমি। তারই সুর ও সংগীতে তৈরি হয়েছে গানটি। এর আরেকটি সংস্করণে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান।

এ ছাড়া ‘প্রেমের কারিগর’ শিরোনামে গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী। গানটির কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর।

aliul / aliul

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

অনন্তে আস্থা সানীর, ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন অভিনেতা

‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ অ্যামাজন প্রাইমের

পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ

কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি

১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ

আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর

ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা

ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!

কেরালার উৎসবে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’