স্মৃতি মান্দানাকে অধিনায়ক করে ভারতের দল ঘোষণা
ভারতীয় নারী ক্রিকেটে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়। হারমানপ্রিত কৌর অধিনায়কত্ব ছাড়ার পর তিন সংস্করণেই ভারতের নতুন অধিনায়ক হয়েছেন স্মৃতি মান্দানা। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে নতুন দায়িত্ব শুরু করবেন তিনি।
স্মৃতি মান্দানার টি-টোয়েন্টি দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন নিকি প্রসাদ ও জিন্তিমণি কালিতা। ওয়ানডে দলে নতুন মুখ নন্দনী শর্মা, যদিও এর আগে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে খেলেছেন তিনি। টি-টোয়েন্টিতে স্মৃতির সহকারী করা হয়েছে শেফালি ভার্মাকে, আর ওয়ানডেতে সহ-অধিনায়ক দীপ্তি শর্মা।
এশিয়ান গেমসে ভারতের সোনাজয়ী দলের সদস্য ভারতী ফুলমালি, শ্রেয়াঙ্কা পাতিল, রেণুকা সিং ও রাধা যাদব এবার টি-টোয়েন্টি দলে নেই। তাদের জায়গায় দলে এসেছেন মিনু মণি, অনুষ্কা শর্মা, নিকি প্রসাদ ও জিন্তিমণি কালিতা। হারমানপ্রিত কৌর অধিনায়কত্ব হারালেও দুই সংস্করণের দলেই খেলোয়াড় হিসেবে আছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে রায়পুরে—১৬, ১৮ ও ২০ অক্টোবর। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ভাদোদরায়—২৩, ২৫ ও ২৮ অক্টোবর। এটিই ভারত ও জিম্বাবুয়ের নারী দলের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:
স্মৃতি মান্দানা (অধিনায়ক), শেফালি ভার্মা (সহ-অধিনায়ক), নিকি প্রসাদ, হারমানপ্রিত কৌর, অনুষ্কা শর্মা, রিচা ঘোষ, জি কামালিনী, দীপ্তি শর্মা, প্রেমা রাওয়াত, শ্রী চরানি, নন্দনী শর্মা, ক্রান্তি গৌড়, অরুন্ধতী রেড্ডি, জিন্তিমণি কালিতা ও মিনু মণি।
ভারতের ওয়ানডে স্কোয়াড:
স্মৃতি মান্দানা (অধিনায়ক), শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, হারমানপ্রিত কৌর, হারলিন দেওল, তেজল হাসাবনিস, দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), রিচা ঘোষ, ইয়াস্তিকা ভাটিয়া, বৈষ্ণবী শর্মা, নন্দনী শর্মা, শ্রী চরানি, ক্রান্তি গৌড়, সায়ালি সাতঘারে ও রেণুকা ঠাকুর।
aliul / aliul
হালান্ডকে বিশেষ ছাড় দিল ম্যানসিটি
দল জিতলেও সন্তুষ্ট ছিলেন না ইয়ামাল, কারণ জানালেন পেদ্রি
মান্ধানা ও হারমানপ্রীতের সম্পর্কের অবনতি, বিভক্ত ভারতের ড্রেসিংরুম!
তরুণ ফুটবলারদের ধরে রাখতে পারছে না জার্মানি, কারণ কী?
স্মৃতি মান্দানাকে অধিনায়ক করে ভারতের দল ঘোষণা
মেসির সঙ্গে ফুটবলকে বিদায় বললেন সাবেক বার্সা সতীর্থ
আর্সেনালে নতুন চুক্তি করলেন আর্তেতা
‘প্রিয় নায়ককে’ চিঠিতে যা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান
চাকরি হারালেন শেন বন্ড
মেসির ক্লাবে নাম লেখাবেন নেইমার?
‘আমাকে অনেক ভুগতে হয়েছে,’ মেসির বিদায়ের পর মদরিচের স্বীকারোক্তি
শিল্টনের রেকর্ড ছোঁয়ার রাতে কেইনের জোড়া গোল