ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মান্ধানা ও হারমানপ্রীতের সম্পর্কের অবনতি, বিভক্ত ভারতের ড্রেসিংরুম!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১০-২০২৬ বিকাল ৭:৫৩

হারমানপ্রীত কৌরের পদত্যাগের পর স্মৃতি মান্ধানাই যে ভারতের নারী ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন, তা বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। কিন্তু প্রশ্ন উঠেছে, ৩০ বছর বয়সী বাঁহাতি ব্যাটারকে কি এই দায়িত্ব একটু দেরিতেই দেওয়া হলো, যখন তিনি এই মুহূর্তে সেরা ব্যাটার হিসেবে খানিকটা এগিয়ে?

২০১৬ সাল থেকে হারমানপ্রীত দলের নেতৃত্ব দিয়েছেন। মঙ্গলবার বিসিসিআইর সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকের পর সব ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। ৩৭ বছর বয়সীর অধিনায়কত্বে ভারত ওয়ানডে বিশ্বকাপ জিতেছে, সম্প্রতি টানা দ্বিতীয় এশিয়ান গেমস স্বর্ণপদকও এসেছে।

হারমানপ্রীতের পর অধিনায়ক হিসেবে মান্ধানাই ছিলেন একমাত্র বিকল্প। ২০১৩ সালে অভিষেকের পর থেকে ব্যাট হাতে আলো ছড়ানো এই তারকা সব ফরম্যাট মিলিয়ে ১০ হাজারের বেশি রান করেছেন। দক্ষতার বিচারে দলের বাকিদের চেয়ে তিনিই এগিয়ে থেকেছেন সবসময়। এবার তার কাঁধে পড়েছে নেতৃত্ব।

সাম্প্রতিক সাক্ষাৎকারে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতির কথা জানান মান্ধানা। এশিয়ান গেমসে সোনা জেতার পর তিনি বলেছেন, আরও বড় বড় টুর্নামেন্ট জেতার লক্ষ্য ঠিক করা উচিত ভারতের।

কিন্তু নেতৃত্ব বদল হওয়ার পরপর দলের মধ্যে অস্থিরতা দৃশ্যমান। ড্রেসিংরুমে বিভক্তির কথা শোনা গেছে। দলীয় এক সূত্র বলেছেন, ‘তাদের মধ্যে কিছুদিন ধরেই চোখাচোখি হচ্ছে না। মতের অমিল রয়েছে তাদের মধ্যে। তাতে করে ড্রেসিংরুমে অস্থিরতা তৈরি হয়েছে।’

এই বছর যুক্তরাজ্যে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পর লিজেন্ডারি মিতালি রাজ বলেছিলেন, দুই বা তিন বছর আগে হারমানপ্রীতের ফর্ম ও ফিটনেস নিয়ে যখন প্রশ্ন উঠেছিল, তখনই মান্ধানাকে নেতৃত্ব দেওয়া উচিত ছিল।

নারী ক্রিকেটে নেতৃত্ব হস্তান্তরের ক্ষেত্রে নির্বাচকদের এমন ভুল প্রথমবার নয়। ২০২২ সালে বিশ্বকাপের পর ওয়ানডে ও টেস্টে মিতালির কাছ থেকে নেতৃত্ব পান হারমানপ্রীত। তখনও দুই অভিজ্ঞ ক্রিকেটারের মধ্যে সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে ছিল।

ওই সময় দলে বিভেদ তৈরি হয়েছিল। এখন হারমানপ্রীত চাইছেন আরও দুই বা তিন বছর খেলোয়াড় হিসেবে খেলে যেতে। দলের স্বার্থে তিনি ও মান্ধানা নিজেদের শীতল সম্পর্কের উন্নতি ঘটাবেন কি না সেটাই দেখার বিষয়।

সম্প্রতি এশিয়া কাপ ও এশিয়ান গেমসে ভারত দাপট দেখালেও হারমানপ্রীতের সেরা সংস্করণ দেখা যায়নি। দলে খাঁটি ব্যাটার হিসেবে থাকতে চাইলে এবং আরও দুই-তিন বছর খেলতে চাইলে নিজের পারফরম্যান্সেও উন্নতি ঘটাতে হবে তাকে।

aliul / aliul

হালান্ডকে বিশেষ ছাড় দিল ম্যানসিটি

দল জিতলেও সন্তুষ্ট ছিলেন না ইয়ামাল, কারণ জানালেন পেদ্রি

মান্ধানা ও হারমানপ্রীতের সম্পর্কের অবনতি, বিভক্ত ভারতের ড্রেসিংরুম!

তরুণ ফুটবলারদের ধরে রাখতে পারছে না জার্মানি, কারণ কী?

স্মৃতি মান্দানাকে অধিনায়ক করে ভারতের দল ঘোষণা

মেসির সঙ্গে ফুটবলকে বিদায় বললেন সাবেক বার্সা সতীর্থ

আর্সেনালে নতুন চুক্তি করলেন আর্তেতা

‘প্রিয় নায়ককে’ চিঠিতে যা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান

চাকরি হারালেন শেন বন্ড

মেসির ক্লাবে নাম লেখাবেন নেইমার?

‘আমাকে অনেক ভুগতে হয়েছে,’ মেসির বিদায়ের পর মদরিচের স্বীকারোক্তি

শিল্টনের রেকর্ড ছোঁয়ার রাতে কেইনের জোড়া গোল

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড পেলেন মেসি!