দল জিতলেও সন্তুষ্ট ছিলেন না ইয়ামাল, কারণ জানালেন পেদ্রি
স্পেনের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন লামিনে ইয়ামাল। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে দল জিতলেও নিজের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না বার্সেলোনার এই তরুণ তারকা। গোলের সুযোগ নষ্ট করায় ম্যাচ শেষে তাকে হতাশ দেখেছেন সতীর্থ পেদ্রি।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতে স্পেন। ম্যাচে লামিনে বারবার প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ তৈরি করলেও গোলের দেখা পাননি। পেদ্রি জানিয়েছেন, সুযোগগুলো কাজে লাগাতে না পারার কারণে বদলি হওয়ার সময়ও লামিনেকে বেশ বিরক্ত দেখাচ্ছিল।
‘ও আবারও দারুণ একটা ম্যাচ খেলেছে। তবে তার মধ্যে আগের ম্যাচগুলোর মতো সেই ধার ছিল না। আজ যে সুযোগগুলো পেয়েছিল, সেগুলো কাজে লাগাতে পারেনি। তাই মাঠ ছাড়ার সময় তাকে কিছুটা রাগান্বিতই মনে হয়েছে,’ বলেছেন পেদ্রি।
তবে গোল বা অ্যাসিস্ট না করলেও লামিনের অবদান কমেনি বলে মনে করেন পেদ্রি। প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়কে নিজের দিকে টেনে নিয়ে সতীর্থদের জন্য জায়গা তৈরি করেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
পেদ্রির ভাষায়, ‘সে নিজের কাছ থেকে অনেক কিছু আশা করে। সব সময় গোল করতে চায়, দলের জন্য কিছু করতে চায়। গোল বা অ্যাসিস্ট না করলেও সে অনেক কিছু দেয়, কারণ সে একসঙ্গে অনেক খেলোয়াড়কে নিজের দিকে টেনে নেয়। সে পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড়। সৌভাগ্যক্রমে তাকে আমরা জাতীয় দল ও বার্সেলোনা—দুই জায়গাতেই পাচ্ছি।’
স্পেনের হয়ে এবারের আন্তর্জাতিক বিরতিতেও দুর্দান্ত ছিলেন লামিনে। ইংল্যান্ডের বিপক্ষে গোল করার পর ক্রোয়েশিয়ার বিপক্ষে সেভিয়ায় জোড়া গোল করেছেন। এরপর চেক প্রজাতন্ত্রের বিপক্ষেও গোল করেছেন, সঙ্গে করেছেন একটি অ্যাসিস্ট।
aliul / aliul
হালান্ডকে বিশেষ ছাড় দিল ম্যানসিটি
দল জিতলেও সন্তুষ্ট ছিলেন না ইয়ামাল, কারণ জানালেন পেদ্রি
মান্ধানা ও হারমানপ্রীতের সম্পর্কের অবনতি, বিভক্ত ভারতের ড্রেসিংরুম!
তরুণ ফুটবলারদের ধরে রাখতে পারছে না জার্মানি, কারণ কী?
স্মৃতি মান্দানাকে অধিনায়ক করে ভারতের দল ঘোষণা
মেসির সঙ্গে ফুটবলকে বিদায় বললেন সাবেক বার্সা সতীর্থ
আর্সেনালে নতুন চুক্তি করলেন আর্তেতা
‘প্রিয় নায়ককে’ চিঠিতে যা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান
চাকরি হারালেন শেন বন্ড
মেসির ক্লাবে নাম লেখাবেন নেইমার?
‘আমাকে অনেক ভুগতে হয়েছে,’ মেসির বিদায়ের পর মদরিচের স্বীকারোক্তি
শিল্টনের রেকর্ড ছোঁয়ার রাতে কেইনের জোড়া গোল