ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

হালান্ডকে বিশেষ ছাড় দিল ম্যানসিটি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১০-২০২৬ বিকাল ৭:৫৫

আন্তর্জাতিক বিরতির ধকল কাটিয়ে উঠতে আরলিং হালান্ডকে বিশেষ বিশ্রাম দিয়েছে ম্যানচেস্টার সিটি। নরওয়ের হয়ে টানা ম্যাচ খেলার পর শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়া এই ফরোয়ার্ডকে কয়েক দিনের ছুটি দেওয়া হয়েছে।

পর্তুগালের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে ৬৭ মিনিটে মাঠ ছাড়েন হালান্ড। ম্যাচ চলাকালে নিজেই বদলি হওয়ার অনুরোধ করেছিলেন তিনি। শুরুতে চোটের শঙ্কা তৈরি হলেও পরে নরওয়ের কোচ স্তালে সলবাকেন জানিয়েছেন, হালান্ডের মাঠ ছাড়ার সিদ্ধান্তটি মূলত তার অতিরিক্ত চাপ সামলানোর জন্য আগে থেকেই ঠিক করা ছিল।

হালান্ডকে নিয়ে সলবাকেন বলেন, ‘আরলিং পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল।’ নরওয়ের কোচ জানান, দলের কয়েকজন খেলোয়াড়ের ছুটি ছিল মাত্র ছয়-সাত দিনের। এরপর মৌসুমের শুরু, একের পর এক ম্যাচ এবং আন্তর্জাতিক সূচি—সব মিলিয়ে খেলোয়াড়দের ওপর বড় ধরনের শারীরিক চাপ পড়েছে।

পর্তুগালের বিপক্ষে হালান্ডকে শুরুতে বেঞ্চে রাখার কথাও ভাবা হয়েছিল। তবে বদলি হিসেবে মাঠে নামার ব্যাপারে তার আগের অভিজ্ঞতা ভালো না হওয়ায় সে পরিকল্পনায় রাজি হননি তিনি। এবারের মৌসুমে সিটির হয়ে পাঁচ প্রিমিয়ার লিগ ম্যাচে পাঁচ গোল করেছেন হালান্ড।

aliul / aliul

হালান্ডকে বিশেষ ছাড় দিল ম্যানসিটি

দল জিতলেও সন্তুষ্ট ছিলেন না ইয়ামাল, কারণ জানালেন পেদ্রি

মান্ধানা ও হারমানপ্রীতের সম্পর্কের অবনতি, বিভক্ত ভারতের ড্রেসিংরুম!

তরুণ ফুটবলারদের ধরে রাখতে পারছে না জার্মানি, কারণ কী?

স্মৃতি মান্দানাকে অধিনায়ক করে ভারতের দল ঘোষণা

মেসির সঙ্গে ফুটবলকে বিদায় বললেন সাবেক বার্সা সতীর্থ

আর্সেনালে নতুন চুক্তি করলেন আর্তেতা

‘প্রিয় নায়ককে’ চিঠিতে যা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান

চাকরি হারালেন শেন বন্ড

মেসির ক্লাবে নাম লেখাবেন নেইমার?

‘আমাকে অনেক ভুগতে হয়েছে,’ মেসির বিদায়ের পর মদরিচের স্বীকারোক্তি

শিল্টনের রেকর্ড ছোঁয়ার রাতে কেইনের জোড়া গোল

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড পেলেন মেসি!