ঠাকুরগাঁওয়ে গৃহবধু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া মহল্লায় মুসলেমিনা আক্তার লিজা (৩০) নামে এক গৃহবধুকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার শহরের চৌরাস্তায় ঘাতক স্বামী জবায়দুর রহমান জুয়েলসহ সকল দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
এলাকাবাসী ও নিহতের স্বজনেরা ব্যানারে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, লিজার পিতা মুরশিদ, মামা সাংবাদিক কামরুল হাসান, বান্ধবী সাবিনা আক্তার, এলাকাবাসীর পক্ষে লুবা আক্তার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির স্কুলের শিক্ষক সুরমা আক্তার, ইউপি সদস্য মিজান, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য রব্বানী, সাংস্কৃতিক কর্মী মাসুদ আহমেদ সুবর্ন, সাংবাদিক কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশাল রহমান। বক্তারা অবিলম্বে লিজার স্বামী জোবাইদুর রহমান জুয়েলসহ অন্যান্য আসামীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য যে, গত শনিবার লিজার স্বামীর বাড়ি পৌর শহরের পূর্ব গোয়ালপাড়া মহল্লায় পরকিয়ায় বাধা ও যৌতুক দিতে না পারায় লিজাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর অভিযোগে মামলা হয়। পরবর্তিতে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করে পুলিশ। এ ঘটনায় লিজার বাবা বাদী হয়ে স্বামীসহ ৮ জনের নাম উল্লেখ করে ও ৫/৭ জনকে অজ্ঞাত করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied