ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ময়মনসিংহে তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ চাইলেন জাপা নেতারা


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২১-১০-২০২১ দুপুর ৪:১৮
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে অপসারণ এবং তার শাস্তির দাবি জানিয়েছে ময়মনসিংহের জাতীয় পার্টির নেতারা। বৃহস্পতিবার  (২১অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পার্টি আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ  সমাবেশ থেকে এ দাবি তোলে দলটির নেতাকর্মীরা । সম্প্রতি ইসলাম ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়।
 
রাষ্ট্রধর্ম ইসলামকে সংবিধান থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর উসকানিমূলক বক্তব্যের তীব্র সমালোচনা করেন মানববন্ধনের প্রধান অতিথি 
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ, বিশেষ অতিথি জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইদ্রিস আলীসহ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন, সহ সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম তপন, মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি জনাব আফজাল হোসেন হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহজাহান, জেলা জাতীয় তরুণ পাটি পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
 
জাতীয় তরুণ পার্টির আহবায়ক কাউসার আহমেদ এর সভাপতিত্বে সমাবেশে নেতারা বলেন, দেশবাসী প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। তথ্য প্রতিমন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ এ দেশের মানুষের প্রাণের দাবিকে গুরুত্ব দিয়ে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছেন। অন্যরা ক্ষমতায় এসে সেটাকে আরও পাকাপোক্ত করেছেন।
 
এ সময় সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে ষড়যন্ত্র করলে আগুন জ্বলবে। যুগ যুগ ধরে এ দেশে হিন্দু-মুসলিমদের অটুট বন্ধন রয়েছে। কিন্তু হঠাৎ ডাক্তার মুরাদ হাসান কার এজেন্ট হয়ে এরকম উসকানিমূলক বক্তব্য প্রদান করেছে, এটা খুঁজে বের করতে হবে। তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ করতে হবে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি