তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফির এডুকেশন ইনস্টিটিউশন, লন্ডনের ফাউন্ডার, প্রিন্সিপাল ও চেয়ারম্যান শাইখ ড. আবুল কালাম আজাদ।
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি শাইখ ড. আবুল কালাম আজাদ নবীন শিক্ষার্থীদের সূরা নিসার প্রথম আয়াত তিলাওয়াতের মাধ্যমে সবক প্রদান করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের তাকওয়া অর্জন, নৈতিক চরিত্র গঠন এবং ইসলামী আদর্শ অনুসরণের বিষয়ে বিশেষ নসীহত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক ড. মো. মাহবুবুর রহমান, সাবেক কৃতি শিক্ষার্থী ডা. ফাওযান আব্দুর রহমান, গ্রিন ইউনিভার্সিটির লেকচারার অ্যাডভোকেট আব্দুল আউয়াল, তাহফীজ ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল সা'দ আহমাদ মাদানী এবং জিল ফার্মা, লন্ডনের ফার্মাসিস্ট ওসামা বিন আবুবকর।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এম এম রবিউল ইসলাম, সমাজসেবক মুজিবুর রহমান, হাফেজ সাইফুল্লাহ ফয়সল, মাওলানা মাসহুদুল আলম, ইসমাইল মোল্লা, অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং মাদ্রাসার দুই ভাইস প্রিন্সিপাল এরশাদ উল্লাহ আজহারী ও অধ্যাপক আরিফ উল্লাহসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথি শাইখ ড. আবুল কালাম আজাদকে মাদ্রাসা প্রাঙ্গণে চৌকস স্কাউট দলের গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন নাইফ নুআইসীর মুসাব, মাহফুজুর রহমান ফাহিম, মোহাম্মদ বিন শহীদ এবং চলতি বছর দাখিল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী কাজী আব্দুল্লাহ।
কৃতি শিক্ষার্থী কাজী আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের তিলাওয়াত, ইসলামী নাশিদ, গান, কাওয়ালি ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা ছিল। এসব পরিবেশনা নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।
মাদ্রাসার শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনদের ব্যাপক উপস্থিতিতে সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
aliul / aliul
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ
জাতীয় তামাকমুক্ত দিবস কাল: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি
ইউএপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ফ্রেমস–সিজন ২’
বিএমইউ এর অর্থ কমিটির গুরুত্বপূর্ণ ১২২তম সভা অনুষ্ঠিত
বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক
কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা
অর্গানিক খাবারের প্রতি কেন ঝুঁকছে স্বাস্থ্য সচেতন মানুষ
রংপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত
আসল পিস্তাচিওর স্বাদে ভরপুর পোলারের নতুন ১ লিটার টাব পিস্তা গ্লেজ আইসক্রীম
২ হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত