ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর মানববন্ধন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২১-১০-২০২১ দুপুর ৪:৩৯

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুওে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক ১২.০০ ঘটিকার দিকে শাহজাদপুরের কান্দাপাড়ায় অবস্থিত প্রশাসনিক ভবনের সামনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর আব্দুল লতিফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রেজিস্ট্রার মো. সোহরাব আলী, সঙ্গীত বিভাগের চেয়ারম্যান মো. রওশন আলম প্রমুখ। মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পরিচালক (অর্থ ও হিসাব বিভাগ) মো. গোলাম সরোয়ার, উপ পরিচালক শিবলী মাহবুব প্রমুখ। ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর আব্দুল লতিফ বলেন, বাংলাদেশের যারা বাস করি তারা সবাই সমান যারা এ ধরনের ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে আমরা ধিক্কার জানাই এবং অতি দ্রুত তাদের শাস্তি দাবি করছি। রেজিস্টার সোহরাব আলী বলেন, বাংলাদেশে সম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে বাস করি, বাংলাদেশ সবার। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে যা পৃথিবীতে বিরল। প্রভাষক রওশন আলম বলেন, একটি কুচক্রী মহল সবসময়ই স্বাধীনতা ও শান্তি বিনষ্ট করতে চায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সবসময়ই এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে এবং আগামীতেও করবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস