ধামইরহাটে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে পুনরায় দেলদার হোসেন সভাপতি ও সম্পাদক শহীদুল ইসলাম
নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর সকাল ১০ টায় সরকারি এম এম কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এম.পি আব্দুল মালেক সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি বক্তব্য রাখেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রধান বক্তা খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এম.পি, আমন্ত্রিত বক্তা নওগাঁ-৫ আসনের এম.পি, ব্যারিষ্টার নিজামুদ্দিন জলিল জন, নওগাঁ-৬ আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাবেক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান সোলায়মান আলী, বিএমডিএর চেয়ারম্যান আকতার জাহান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইনসহ হাজারো নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের ২য় অধিবেশনে ৫ সদস্য বিশিষ্ট কমিটির মতামতের ভিত্তিতে পুনরায় দেলদার হোসেনকে সভাপতি ও অধ্যক্ষ মো. শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষনা করা হয়।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা