সিলেটে ছুরিকাঘাতে দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী নিহত
দক্ষিণ সুরমা সরকারি কলেজ গেটে ছুরিকাঘাতে আরিফুল ইসলাম রাহাত (২০) নামে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কলেজের মূল ফটকের ১৫ গজ ভেতরে রাস্তায় রাহাতকে এক বা একাধিক যুবক ছুরিকাঘ করে পালিয়ে যায়।
পরে, চিৎকার শুনে লোকজন পুলিশের সহায়তায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম জানান, সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে খুনিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
দক্ষিণ সুরমা থানার কর্মকর্তারা জানান, ছুরিকাঘাতে রাহাতকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সূত্র ধরে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে একাধিক টিম।
শিক্ষার্থী হত্যার ঘটনায়, ২৬ অক্টোবর পর্যন্ত পাঠদান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষা চলবে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম জানান, ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে। এরই প্রতিবাদ তাৎক্ষনিক কলেজের ফটকের সামনে স্থানীয় এলাকাবাসী এবং সহপাঠীরা বিক্ষোভ করে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন