ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ভারতের বিপক্ষে কেন বিশেষ জার্সি পরে খেলবে নিউজিল্যান্ড?


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১০-২০২৬ দুপুর ৪:১২

ভারতের বিপক্ষে আগামী মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এর মধ্যে ওয়ানডে সিরিজে বিশেষ সীমিত সংস্করণের জার্সি পরবে তারা। 

দুই দেশের ক্রীড়া সম্পর্কের শতবর্ষ উপলক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে পরতে যাওয়া সেই বিশেষ জার্সি প্রকাশ্যে এনেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

বিশেষ জার্সিতে দুই দেশের সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। ভারতীয় এবং মাওরি চিত্রকলা রয়েছে জার্সিটিতে। ভারতের পদ্ম ফুল, মন্ডলা শিল্প এবং নিউজিল্যান্ডের ঐতিহ্যবাহী মাওরি নকশা রয়েছে কালো জার্সিটিতে। নাম দেওয়া হয়েছে ‘কোটাহিতাঙ্গা’। দুই দেশের দীর্ঘ ক্রীড়া সম্পর্কের কথা মাথায় রেখেই এক দিনের সিরিজ়ের জার্সি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।

বেন থমাসন, শিব নারাণদাস এবং জয় পঞ্চা মিলে জার্সিটির নকশা করেছেন। নারাণদাস এবং পঞ্চা জার্সিটির জন্য তিনটি ভারতীয় মোটিভ নির্বাচন করেছেন। সেগুলি হল পদ্ম ফুল, ভারতের পুরনো স্থাপত্যের নকশা এবং মন্ডলা শিল্প। অন্য দিকে, থমাসন বেছে নিয়েছেন মানানসই মাওরি নকশা। যা কোয়াইহায়ি নামে পরিচিত। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, দুই দেশের ক্রীড়া সম্পর্কে বছরের পর বছর যারা অবদান রেখেছেন, তাদের সম্মানে এই জার্সি তৈরি করা হয়েছে।

নিউজিল্যান্ড ক্রিকেটের চিফ মার্কেটিং অ্যান্ড কমার্সিয়াল অফিসার গ্লেন ক্রিশ্চেলি বলেছেন, ‘জার্সির নকশা আমাদের মুগ্ধ করেছে। শিল্পীরা একটি স্বতন্ত্র মাওরি নকশা এবং একটি স্বতন্ত্র ভারতীয় নকশার মধ্যে সুন্দর ভারসাম্য তৈরি করেছেন। যা আমাদের দুই দেশের বন্ধনকে তুলে ধরে। খেলাধুলা নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে ঐক্যের ভিত্তি। আমাদের আশা, এই বিশেষ জার্সিটি আগামী বহু বছর ধরে নিউজিল্যান্ড ও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে একটি অমূল্য সংগ্রহযোগ্য বস্তু হয়ে থাকবে।’

ভারতের নিউজিল্যান্ড সফর শুরু হবে ২২ অক্টোবর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। তারপর ৪ নভেম্বর শুরু হবে পাঁচ ওয়ানডে সিরিজ। দুই টেস্টের সিরিজ হবে ১৯ নভেম্বর থেকে। 

aliul / aliul

গালাতাসারাই ম্যাচে রেফারি নিয়ে দুশ্চিন্তা বার্সেলোনার

মুশফিক-শান্তর জুটিতে বাড়ছে লিড

চাকরি হারানোর শঙ্কায় ম্যানইউ কোচ

টানা দুই হারে সিরিজ খোয়ালো বাংলাদেশের মেয়েরা

ভারতের বিপক্ষে কেন বিশেষ জার্সি পরে খেলবে নিউজিল্যান্ড?

সাদমান-মুমিনুলের বিদায়ের পর বাংলাদেশের লিড দেড়শ

সোবহানার প্রথম সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডের ছড়াছড়ি

জয়সওয়ালকে উইকেটকিপিংয়ে দেখে ক্ষুব্ধ সাবেক ভারতীয় তারকা

কাগুজে বিমান উড়িয়ে সমর্থকদের প্রতিবাদ, লা লিগার ম্যাচ পরিত্যক্ত

১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা

নিউজিল্যান্ডের ২১ জনের ওয়ানডে দল, পুরো ভারত সিরিজে খেলবেন মাত্র ৬ জন!

মেসি-সুয়ারেজের জোড়া গোলে বড় জয় মায়ামির

ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, সংবাদ সম্মেলনে গেলেন না মরিনিও