ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বিনা নোটিশে উচ্ছেদ

প্রতিবাদে বনবিভাগের বিরুদ্ধে জেলেদের মানববন্ধন


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২১-১০-২০২১ বিকাল ৬:৭

কুয়াকাটার চর গঙ্গামতি এলাকায় অসহায় ২২ জেলে পরিবার কে বিনা নোটিশে উচ্ছেদ ও বনবিভাগের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী জেলেরা। ২১ অক্টোবর (বৃহস্পতিবার)  বেলা ১১ টায় সমুদ্র সৈকতের চর গঙ্গামতি এলাকায় শতাধিক নারি পুরুষ ও শিশুরা এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন অসহায় ভুক্তভোগী জেলে মো.শহিদুল ইসলাম, মোঃ সালাম মুসুল্লি, ইলিয়াস ফকির প্রমূখ।

বক্তারা কান্না জড়িত কন্ঠে বলেন, আমরা সাগর পাড়ে অসহায় ২২ জেলে পরিবার প্রায় ৪০ বছর ধরে বসবাস করছি। এখানে থেকে সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছি। গত মাসের ২১ তারিখে কোন প্রকার নোটিশ ছাড়াই বনকর্মকর্তারা আমাদের বসত ঘরে হামলা ও ভাংচুর করে। এসময় বন কর্মকর্তারা মালামাল লুট করে নিয়ে যায়। জেলেরা আরও দাবি করেন, উচ্ছেদকালে একটি  মসজিদ ভেঙে ফেলে। এবং সূপেয় পানির জন্য স্থাপন করা একটি টিউবওয়েল খুলে নিয়ে যায়।  এমন অতর্কিত হামলার প্রতিবাদ জানালে তাদের মামলা হামলার ভয়ভীতি প্রদর্শন করে। মানববন্ধনে এমন অতর্কিত হামলা ও ভাংচুরের প্রতিবাদ জানান এবং  সরকারের কাছে পুনর্বাসন না করা পর্যন্ত উচ্ছেদ না করার অনুরোধ করেন ভুক্তভোগী জেলে পরিবার গুলো। এ ঘটনায়  ভুক্তভোগী জেলেরা পটুয়াখালী জেলা প্রশাসক ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচার চেয়ে লিখিত আবেদন জানান।

এ বিষয়ে গঙ্গামতি বিট কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, এরা দীর্ঘ ২০-২৫ বছর ধরে অবৈধভাবে বনের মধ্যে থেকে অস্থায়ী ঘরবাড়ি তুলে বসবাস করছিল। উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে উচ্ছেদ করা হয়। এসময় পটুয়াখালী বনবিভাগের এসিএফ উপস্থিত ছিলেন। কোন পূর্ব নোটিশ ছাড়া উচ্ছেদ আইন বহির্ভূত কিনা এমন প্রশ্নের জবাবে বিট কর্মকর্তা বলেন উচ্ছেদ করতে কোন নোটিশের দরকার হয় না। 

এব্যাপারে মহিপুর বনবিভাগের রেঞ্জ বনকর্মকর্তা আবুল কালাম সাংবাদিকদের বলেন, ২২ পরিবারকে বহুবার মৌখিক ভাবে ঘর সরিয়ে নেয়ার কথা বলা হয়েছে, তা ছাড়া  উচ্ছেদের জন্য  উর্ধতন কর্মকর্তাদের নির্দেশ আছে। উর্ধতন কর্মকর্তাদের নির্দেশেই এদের উচ্ছেদ করা হয়।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত