ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১১-১০-২০২৬ রাত ১১:৩

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ১১ অক্টোবর ২০২৬ তারিখে ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভা (ছঁধৎঃবৎষু ইঁংরহবংং জবারবি গববঃরহম) আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় হাইব্রিড প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার (সিওও) জনাব সামসুল হক সুফিয়ানী; হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) জনাব মোহাম্মদ খাইরুল আলম, এফসিএ; কোম্পানি সেক্রেটারি জনাব সাইফুল আলম, এফসিএসসহ বিভিন্ন ডিভিশনের উর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা, কৌশলগত অগ্রাধিকারসমূহ মূল্যায়ন, পরিচালনগত দক্ষতা বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, ব্যাংকের রূপান্তর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে জবাবদিহিতা বৃদ্ধি, দলগত সহযোগিতা, গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা এবং উদ্ভাবনী উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তব্য প্রদানকালে ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, “আমাদের লক্ষ্য হলো আস্থা, উদ্ভাবন, জবাবদিহিতা এবং গ্রাহককেন্দ্রিক সেবার ভিত্তিতে কমিউনিটি ব্যাংককে একটি গতিশীল, আধুনিক ও টেকসই আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তর করা। সম্মিলিত অঙ্গীকার, সুশৃঙ্খল কর্মসম্পাদন এবং ফলাফলভিত্তিক কর্মসংস্কৃতির মাধ্যমে আমরা আমাদের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করব, যাতে ২০২৯ সালের মধ্যে বাংলাদেশে অন্যতম বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে পারি।”

সভায় ঞজঅঘঝঋঙজগ ক্স এজঙড ক্স ঝটঝঞঅওঘ —এই মূল অঙ্গীকারকে সামনে রেখে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ডিজিটাল প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ বিনির্মাণের মাধ্যমে ব্যাংকের ভিত আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন