ষাটের দশকের নায়িকা নাসিমা খান মারা গেছেন
বাংলা ও উর্দু চলচ্চিত্রের দাপুটে অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানী উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান বলেন, তিনি (নাসিমা খান) আমাদের শিল্পী সমিতির আজীবন সদস্য। সর্বশেষ তিনি আমাদের নির্বাচনে ভোট দিতে এসেছিলেন।
অনেকদিন ধরে দিন ধরে অসুস্থ ছিলেন। দেশ ও দেশের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন।
শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রোববার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিকে অভিনেতা ওমর সানী এক পোস্টে লেখেন, চলে গেলেন কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান আন্টি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আন্টি অনেক পুরনো শিল্পী, ভীষণ পার্সোনালিটি ছিলেন, পড়াশোনা আকাশ চুম্মি। আমার সৌভাগ্য হয়েছে তার সঙ্গে অভিনয় করার। আন্টি আপনার জান্নাত কামনা করছি।
বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাসিমা খান। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক। পরে ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে তিনি জনপ্রিয়তা পান।
ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে নাসিমা খান ছিলেন অত্যন্ত জনপ্রিয় মুখ। সবশেষ ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্ম এর সিনেমা ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় দেখা যায় অভিনেত্রীকে।
aliul / aliul
তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান
ঢাকাই চলচ্চিত্রে ব্যস্ততা বাড়ছে নবাগত চিত্রনায়ক শেখ রিফাতের
প্রেম গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা : আমি যেন বিশ্বসুন্দরী!
নতুন পরিচয়ে কার্তিক আরিয়ান
গাইবে ‘নগরবাউল’, ‘ওয়ারফেজ’সহ জনপ্রিয় সাত ব্যান্ড
৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি
ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি
কটাক্ষ করতেই সমালোচকদের নিয়ে মুখ খুললেন রণবীর
৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত
লোকসান গুনছেন প্রযোজক
জ্যাক স্প্যারো হয়ে ফিরছেন জনি ডেপ
যে কণ্ঠে আজও বেঁচে আছেন এন্ড্রু কিশোর