শ্রীমঙ্গলে রাতের আঁধারে তিনটি বাড়ির খড়ের গাদায় আগুন
শ্রীমঙ্গলে রাতের আঁধারে একই সময়ে তিনটি বাড়ির খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২০ অক্টোবর) রাতে উপজেলার ভূনবীর ইউনিয়নের ভীমশী গ্রামে অমর চন্দ্র দাস, অসীম লাল রায়, ও অমর চন্দ্র দাশ এর বাড়িতে এই ঘটনা ঘটে।
আগুন লাগানোর ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আগুন লাগার ঘটনার খবর পেয়ে প্রতিবেশীরা ৯৯৯ নাম্বারে ফোন করলে রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার (ওসি) রাতে ঘটনাস্থলে যান।
স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাতে কোন এক সময় দুস্কৃতিকারীরা পরিকল্পিতভাবে এলাকার তিনটি হিন্দু বাড়ির খড়ের গাদায় আগুন লাগিয়েছে। হিন্দু-মুসলিমদের মধ্যে সম্প্রীতি নষ্ট করতে হিন্দু বাড়িগুলোর খড়ের গাদায় এই আগুন লাগানোর ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করেন তারা। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভানুলাল রায়, ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায় সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান, পাশাপাশি আগুন লাগানোর ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের খুঁজে বের করতে প্রশাসনের প্রতি আহবান জানান।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খড়ের গাদায় আগুন দেয়ার ঘটনা আমরা তদন্ত করে দেখছি’।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত