ওপেনএআই নিয়ে সিনেমা, স্যাম অল্টম্যানের চরিত্রে অ্যান্ড্রু গারফিল্ড
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের উত্থান ও প্রতিষ্ঠানটির ভেতরের দ্বন্দ্ব নিয়ে তৈরি হয়েছে নতুন সিনেমা ‘আর্টিফিশিয়াল’। এতে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড।
রোববার (১১ অক্টোবর) লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার হয়। এটি পরিচালনা করেছেন ‘কল মি বাই ইয়োর নেম’ খ্যাত ইতালীয় নির্মাতা লুকা গুয়াদানিনো।
প্রায় দুই দশকের ঘটনাপ্রবাহ নিয়ে তৈরি সিনেমাটিতে ওপেনএআইয়ের প্রতিষ্ঠা ও বিকাশের পাশাপাশি ২০২৩ সালে স্যাম অল্টম্যানকে হঠাৎ প্রধান নির্বাহীর পদ থেকে সরিয়ে দেওয়া এবং কয়েক দিনের মধ্যেই তাকে ফিরিয়ে আনার ঘটনাও উঠে এসেছে।
গারফিল্ড রয়টার্সকে বলেন, নতুন পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে যাদের হাতে এত ক্ষমতা রয়েছে, তাদের বোঝার কৌতূহল ও কিছুটা ভয় থেকেই চরিত্রটির প্রতি তিনি আগ্রহী হন।
তবে চরিত্রের প্রস্তুতির জন্য তিনি অল্টম্যানের সঙ্গে দেখা বা কথা বলেননি।
সিনেমাটিতে ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান বিজ্ঞানী ইলিয়া সুতস্কেভারের চরিত্রে আছেন ইউরা বরিসভ।
ইলন মাস্কের চরিত্রে আইক বারিনহোল্টজ এবং ওপেনএআইয়ের সাবেক প্রযুক্তিপ্রধান মিরা মুরাতির ভূমিকায় অভিনয় করেছেন মনিকা বারবারো। ‘এআইয়ের গডফাদার’ খ্যাত জেফ্রি হিন্টনের চরিত্রে দেখা যাবে মার্ক রাইল্যান্সকে।
গল্পে বিশেষ গুরুত্ব পেয়েছে অল্টম্যান ও সুতস্কেভারের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে মতবিরোধ।
স্যাম অল্টম্যান অবশ্য আগেই বলেছেন, সিনেমাটিতে নিজের জীবনের ‘নির্ভুল চিত্রায়ণ’ তিনি আশা করছেন না। ওপেনএআই রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
সূত্র: রয়টার্স
aliul / aliul
নিউ ইয়র্কে তমা-মাহি-রাফী-মিথিলার উচ্ছ্বাসে ভরা এক রাত
আমির খানের ভাইঝির শরীরে আঘাতের দাগ কেন?
অতীতের বিতর্ক ও সমালোচনা কতটা পেছনে ফেলতে পারবেন কুসুম?
বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি
ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে-নাসিমা খানের দাফন কোন দিন
১৫ বছর পর আসছে আলোচিত ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল
যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডে পুরস্কার পেলেন যাঁরা
ওপেনএআই নিয়ে সিনেমা, স্যাম অল্টম্যানের চরিত্রে অ্যান্ড্রু গারফিল্ড
সবাই ভেবেছিল আমি আর বাঁচব না
‘বার্থডে গার্ল’ লুকে অপু বিশ্বাস
ষাটের দশকের নায়িকা নাসিমা খান মারা গেছেন
পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরা খানের