ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

অতীতের বিতর্ক ও সমালোচনা কতটা পেছনে ফেলতে পারবেন কুসুম?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ৪:১৪

নাটক থেকে শুরু করে বড়পর্দা—জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার একসময় নিয়মিত কাজ করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন। মাঝপথে অভিনয়ে লম্বা বিরতি দেওয়া এই তারকার গানের জগতেও রয়েছে পদচারণা। ২০১৭ সালে প্রকাশ পায় কুসুম শিকদারের লেখা ও গাওয়া ‘নেশা’ শিরোনামের একটি গান।
গানটির ভিডিও সেই সময় মিডিয়াপাড়ায় রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছিল।
তখন ‘নেশা’র সেই খোলামেলা আর বোল্ড লুকের কারণে চারদিকে শুরু হয় তুমুল সমালোচনা। সংস্কৃতির সঙ্গে বেমানান ও ‘অশ্লীলতা’ ছড়ানোর অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবীর আইনি নোটিশ পেয়ে শেষ পর্যন্ত ইউটিউব থেকে গানটি সরিয়ে নেওয়া হয়েছিল।
যদিও তখন কুসুম শিকদার সাফাই গেয়ে বলেছিলেন, আন্তর্জাতিক মান বজায় রেখেই রোমান্টিক ধাঁচে গানটি বানানো হয়েছিল, সেখানে কোনো অনৈতিকতা ছিল না। কিন্তু তাতেও গায়িকা ও অভিনেত্রী হিসেবে তার ক্যারিয়ারে একটা বড় ধাক্কা লেগেছিল বৈকি! 
সেই সব জলঘোলা পরিস্থিতি আর বিতর্কের স্মৃতি পেছনে ফেলে দীর্ঘ নয় বছর পর এবার একেবারে নতুন এক মৌলিক গান নিয়ে হাজির হয়েছেন এই তারকা। গানের শিরোনাম—‘প্রবল ঘোর’।
এই গানটির কথাও কুসুম নিজেই লিখেছেন, সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি। সানির ইউটিউব চ্যানেলেই রিলিজ হওয়া এই গানের ভিডিওতে কুসুমের সঙ্গে মডেল হিসেবে আছেন শাহ রাসেল।
‘নেশা’র সেই পুরোনো খোলামেলা ও উত্তাল ইমেজ ঝেড়ে ফেলে এবার একদম নতুন, পরিপক্ব ও মার্জিত লুকে দর্শকদের সামনে এসেছেন কুসুম। পুরোনো বিতর্ককে সঙ্গী করেই তিনি নিজেকে নতুন করে আবিষ্কারের চেষ্টা করছেন।
অবশ্য শুধু গান নয়, ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে পরিচালনার পাশাপাশি অভিনয়েও কামব্যাক করেছিলেন এই তারকা। তবে বড় পর্দায় ফেরার পর ভক্তদের সেই চেনা জাদুকরি চমকটা সেভাবে আর দিতে পারেননি।
এখন দেখার বিষয়, দীর্ঘ নয় বছরের ‘ঘোর’ ভেঙে নতুন এই গানে কুসুম শিকদার কতটা বাজিমাত করতে পারেন এবং শ্রোতাদের মন কতটা জয় করতে পারেন।  

শান্তা / শান্তা

নিউ ইয়র্কে তমা-মাহি-রাফী-মিথিলার উচ্ছ্বাসে ভরা এক রাত

আমির খানের ভাইঝির শরীরে আঘাতের দাগ কেন?

অতীতের বিতর্ক ও সমালোচনা কতটা পেছনে ফেলতে পারবেন কুসুম?

বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি

ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে-নাসিমা খানের দাফন কোন দিন

১৫ বছর পর আসছে আলোচিত ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল

যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডে পুরস্কার পেলেন যা‍ঁরা

ওপেনএআই নিয়ে সিনেমা, স্যাম অল্টম্যানের চরিত্রে অ্যান্ড্রু গারফিল্ড

সবাই ভেবেছিল আমি আর বাঁচব না

‘বার্থডে গার্ল’ লুকে অপু বিশ্বাস

ষাটের দশকের নায়িকা নাসিমা খান মারা গেছেন

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরা খানের

পৌরাণিক গল্পে রজতাভ দত্ত!