ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিউ ইয়র্কে তমা-মাহি-রাফী-মিথিলার উচ্ছ্বাসে ভরা এক রাত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২৬ বিকাল ৫:২৩

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল ও জনপ্রিয় শহর নিউ ইয়র্ক। বলা হয়, এই শহর কখনো ঘুমায় না। রাতেও এ শহরের চারদিকে নানা রঙের আলো জ্বলে থাকে। সেই ঝলমলে রাতের শহরেই আনন্দ-উচ্ছ্বাসে মাতলেন ঢাকাই শোবিজের চার তারকা।

তারা হলেন নির্মাতা রায়হান রাফী, অভিনেত্রী তমা মির্জা, সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলা। তিন অভিনেত্রীর পরনে নজরকাড়া ঝলমলে পোশাক, আর রাফীর পরনে সাদা টি-শার্ট ও কালো জ্যাকেট। তাদের হাতে একটি করে পুরস্কারের ট্রফি। আর চোখে-মুখে বিপুল উচ্ছ্বাস।

কিন্তু তারা এক হলেন কোথায়? জানা গেছে, ১০ অক্টোবর নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অংশ নিয়েছিলেন তারা। প্রত্যেকেই সেখানে পুরস্কৃত হয়েছেন। সেই পুরস্কার হাতে নিয়েই উন্মুক্ত জায়গায় রাতের আলোয় ক্যামেরাবন্দী হয়েছেন তারা।

ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন, ‘নিউ ইয়র্ক সিটির এক রাত। অর্জন, বন্ধুত্ব আর দারুণ কিছু স্মৃতির উদযাপন। একটা ভিন্ন শহরে এসে পুরস্কার পাওয়া এবং সেই মুহূর্ত বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া আমার জন্য সত্যিই বিশেষ কিছু। হাসি-আনন্দে ভরপুর এক রাত, যেটার কথা অনেকদিন মনে থাকবে।’

একইরকম কিছু ছবি পোস্ট করেছেন তমা মির্জাও। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক, আমাদের একসঙ্গে প্রথম বিদেশ ভ্রমণ, পুরস্কার গ্রহণ আর নিজেদের অর্জনকে একসঙ্গে উদযাপন করা। এই পথচলা দীর্ঘ, তবে একসঙ্গে থাকার চেয়ে বেশি মূল্যবান আসলে কিছু নেই। আমার বন্ধুদের সঙ্গে এই সুন্দর মুহূর্ত ভাগাভাগি করে নিতে পেরে সত্যিই আনন্দিত। কিছু বন্ধুত্ব আমাদের পথচলাকে সার্থক করে তোলে। এই বন্ধুত্বের জন্য আমি কৃতজ্ঞ।’

নিউ ইয়র্কের রাতে বন্ধুত্ব ও পুরস্কার অর্জনের উদযাপন
উল্লেখ্য, তমা মির্জা, সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলার বন্ধুত্ব দীর্ঘদিনের। ঢাকায় থাকলেও তাররা প্রায়শই আড্ডায় মেতে ওঠেন। বন্ধুত্বের কিছু মুহূর্ত ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়ও। অন্যদিকে রাফীর নির্মাণে একাধিক প্রজেক্টে অভিনয় করেছেন তমা। তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের কথাও শোনা যায়।

aliul / aliul

নিউ ইয়র্কে তমা-মাহি-রাফী-মিথিলার উচ্ছ্বাসে ভরা এক রাত

আমির খানের ভাইঝির শরীরে আঘাতের দাগ কেন?

অতীতের বিতর্ক ও সমালোচনা কতটা পেছনে ফেলতে পারবেন কুসুম?

বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি

ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে-নাসিমা খানের দাফন কোন দিন

১৫ বছর পর আসছে আলোচিত ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল

যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডে পুরস্কার পেলেন যা‍ঁরা

ওপেনএআই নিয়ে সিনেমা, স্যাম অল্টম্যানের চরিত্রে অ্যান্ড্রু গারফিল্ড

সবাই ভেবেছিল আমি আর বাঁচব না

‘বার্থডে গার্ল’ লুকে অপু বিশ্বাস

ষাটের দশকের নায়িকা নাসিমা খান মারা গেছেন

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরা খানের

পৌরাণিক গল্পে রজতাভ দত্ত!