ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান বিজ্ঞানচর্চা ও মেধাবিকাশে তরুণ শিক্ষার্থীদের পাশে কমিউনিটি ব্যাংক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২-১০-২০২৬ বিকাল ৬:১৪

ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) ফান্ড থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান প্রদান করেছে। আগামী ২ থেকে ৯ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে (International Junior Science Olympiad—IJSO) অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের অনুকূলে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এ অনুদান দেওয়া হয়।

সোমবার দুপুরে রাজধানীর সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাতে অনুদানের চেক তুলে দেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড বিশ্বের বিভিন্ন দেশের স্কুল পড়–য়া শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা। এ ধরনের প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং তাদের মেধা ও সম্ভাবনার বিকাশে প্রয়োজনীয় সহায়তা প্রদান জাতীয় পর্যায়ে বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এ উদ্যোগের অংশীজন হতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি মনে করেন, মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ করে দিতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মের জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক দক্ষতা বিকাশে এ ধরনের উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মিজ্ শামিম সুলতানা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে কমিউনিটি ব্যাংককে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (এইচআরএম) জনাব খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম এবং বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি জনাব আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা)।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি তার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের মাধ্যমে শিক্ষা, বিজ্ঞানচর্চা, মেধা বিকাশ ও জনকল্যাণমূলক উদ্যোগে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ প্রজন্মের সম্ভাবনাকে বিকশিত করা এবং দেশের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে ব্যাংকটি দায়িত্বশীল প্রাতিষ্ঠানিক ভূমিকা পালনে সচেষ্ট রয়েছে।

aliul / aliul

আগামীকাল ৫৭তম বিশ্ব মান দিবস

দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস

আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান বিজ্ঞানচর্চা ও মেধাবিকাশে তরুণ শিক্ষার্থীদের পাশে কমিউনিটি ব্যাংক

ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি

স্বীকৃতি পেলেন দুই বিশেষজ্ঞ চিকিৎসক কমবে চিকিৎসা ব্যয়, প্রসার ঘটবে গুণগত চিকিৎসাসেবার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং তুরাগ অ্যাকটিভ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত

আইসিবি চেয়ারম্যান ও সিইও’র

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ

জাতীয় তামাকমুক্ত দিবস কাল: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি

ইউএপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ফ্রেমস–সিজন ২’