ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্রাক্তন স্ত্রীর বিয়ে পড়ালেন টোবি ম্যাগুয়ার, সাক্ষী হলেন প্রথম চুমুর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ১২:৩

হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ারের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ‘স্পাইডার-ম্যান’ তারকা এবার নিজের অভিনয়ের জন্য নয়, প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়েতে বিশেষ ভূমিকা রাখার কারণে খবরের শিরোনামে এসেছেন।

জেনিফারের নতুন জীবনের শুরুতে পাশে ছিলেন টোবি। এমনকি নবদম্পতির প্রথম চুমুর মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি।
গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসর্ট লানাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জেনিফার মেয়ার ও ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসি। বিয়ের অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন টোবি ম্যাগুয়ার নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের কয়েকটি ছবি ঘিরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
জিয়োফ্রি ওগুনলেসি নাইজেরিয়ার ধনকুবের আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ পরই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার।
তারকাদের উপস্থিতিতে জাঁকালো আয়োজনে অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠানটি। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিয়োনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোস।

টোবি ও জেনিফারের পরিচয় থেকে দাম্পত্যের শুরু ২০০৭ সালে। প্রায় নয় বছর পর ২০১৬ সালের অক্টোবরে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন। এরপর ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। তাদের দুই সন্তান রয়েছে।

বিচ্ছেদের পর জেনিফারের জীবনে নতুন সম্পর্কের সূচনা হয় জিয়োফ্রির সঙ্গে। ২০২৩ সালে তাদের সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আসে। একই বছরের নভেম্বরে একটি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে লালগালিচায় দেখা যায়। পরে ২০২৪ সালের আগস্টে বাগ্‌দানের খবর জানান জেনিফার। এরপর ২১ জুন পিতৃদিবসে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জিয়োফ্রির সঙ্গে সন্তানের জন্মের খবর প্রকাশ করেন জেনিফার। সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

প্রাক্তন স্ত্রীর বিয়েতে টোবির উপস্থিতি এবং পুরো অনুষ্ঠানে তার ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি করেছে। বিচ্ছেদের পরও এমন গুরুত্বপূর্ণ দিনে সাবেক সঙ্গীর পাশে দাঁড়ানোর ঘটনাটি নজর কেড়েছে বিনোদনপ্রেমীদের।

aliul / aliul

আত্মহত্যায় ৩৪ বছর বয়সেই চলে গেলেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা

‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মিটে আর নেই

আপন আহসানের নতুন গান ‘ভালো থেকো’

প্রাক্তন স্ত্রীর বিয়ে পড়ালেন টোবি ম্যাগুয়ার, সাক্ষী হলেন প্রথম চুমুর

নিউ ইয়র্কে তমা-মাহি-রাফী-মিথিলার উচ্ছ্বাসে ভরা এক রাত

আমির খানের ভাইঝির শরীরে আঘাতের দাগ কেন?

অতীতের বিতর্ক ও সমালোচনা কতটা পেছনে ফেলতে পারবেন কুসুম?

বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি

ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে-নাসিমা খানের দাফন কোন দিন

১৫ বছর পর আসছে আলোচিত ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল

যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডে পুরস্কার পেলেন যা‍ঁরা

ওপেনএআই নিয়ে সিনেমা, স্যাম অল্টম্যানের চরিত্রে অ্যান্ড্রু গারফিল্ড

সবাই ভেবেছিল আমি আর বাঁচব না