ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্কটল্যান্ড : রানার্সআপ বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১০-২০২১ সকাল ৯:৫৩

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরেই সর্বনাশটা ঘটেছিল বাংলাদেশের। ফলে সুপার টুয়েলভে যাওয়া নিয়েই সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ওমান এবং পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে টাইগাররা

দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানকে ৮ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই সুপার টুয়েলভে উঠেছে স্কটল্যান্ড। বাংলাদেশ রানার্সআপ হয়েই উঠেছে পরের রাউন্ডে। সুপার টুয়েলভে বাংলাদেশ খেলবে গ্রুপ-১-এ অস্ট্রেলিয়া, ইংল্য্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার সঙ্গে।

স্বাগতিক ওমানের জন্য দুর্ভাগ্য। প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে হারিয়েও তাদের কোনো লাভ হলো না। পরের দুই ম্যাচে হেরে বিদায় নিতে হলো। পাপুয়া নিউগিনি তো আগেই বিদায় নিয়েছে তিন ম্যাচেই হেরে।

মূলত স্কটিশ বোলারদের তোপের মুখেই ওমান নাকানি-চুবানি খেয়েছে বেশি। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১২২ রানেই অলআউট হয়ে যায় তারা। জবাব দিতে নেমে মাত্র দুটি উইকেট হারিয়েছে স্কটল্যান্ড। ওপেনার জর্জ মানসে ১৯ বলে ২০ রান করে আউট হন এবং অপর ওপেনার ও অধিনায়ক কাইল কোয়েৎজার ২৮ বলে ৪১ রান করে আউট হন।

ম্যাথ্যু ক্রস ৩৫ বলে ২৬ রানে এবং রিচি বেরিংটন ২১ বলে ৩১ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। হাতে তখনও তাদের বাকি ছিল ১৮টি বল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্কটল্যান্ড সুপার টুয়েলভে খেলবে গ্রুপ-২ তে। যেখাতে তাদের জন্য অপেক্ষায় আছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং ‘এ’ গ্রুপের রানার্সআপ দল।

জামান / জামান

আগস্টের শেষেই নারী এশিয়া কাপ, আয়োজক আরব আমিরাত

টের স্টেগেনকে ছেড়ে দিলো বার্সেলোনা

নেইমারকে বিশ্বকাপের দলে নেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল: আনচেলত্তি

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?

অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদ রানাকে নিয়ে তাসকিনের বার্তা

ফিফার নেতৃত্বে ‘অযোগ্য’ ইনফান্তিনো: ব্রিটিশ প্রধানমন্ত্রী

দলবদলে চমক দেখাল রিয়াল মাদ্রিদ

কেন্দ্রীয় চুক্তি-কোচ নিয়োগসহ নারী ক্রিকেট নিয়ে যেসব সিদ্ধান্ত হলো

ভারত-রোহিতদের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন তামিম

দেয়াল ধসে ব্রাজিলের সাবেক ফুটবলারের মৃত্যু

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হারের পর ভাঙছে গম্ভীরের কোচিং প্যানেল

ব্যাটিং ব্যর্থতায় হারল পাকিস্তান