আগামীকাল ৫৭তম বিশ্ব মান দিবস
পণ্য ও সেবার গুণগত মানের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে ৫৭তম বিশ্ব মান দিবস। বিশ্বের শীর্ষস্থানীয় তিন মান সংস্থা—আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও), আন্তর্জাতিক ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি) এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)-এর যৌথ ঘোষণায় এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ (Shared vision for a better world-Affordable and Clean Energy)।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ নম্বর লক্ষ্যকে গুরুত্ব দিয়ে নির্ধারিত এ প্রতিপাদ্যের মূল বার্তা হলো কেবল জ্বালানি উৎপাদনই নয়, উৎপাদিত জ্বালানির প্রতিটি ইউনিটের সর্বোচ্চ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ইতোমধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব ও কার্যকারিতা নিশ্চিতে সোলার প্যানেল, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার ও ব্যাটারির ৭৯টি মান প্রণয়ন করেছে। সার্বিকভাবে সংস্থাটি এ পর্যন্ত ৪ হাজার ৬৩১টি জাতীয় মান প্রণয়ন ও নিয়মিত আন্তর্জাতিক মানে হালনাগাদ করছে। পাশাপাশি বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে জার্মান প্রযুক্তির আধুনিক সান সিমুলেটর ল্যাবরেটরির মাধ্যমে ১ হাজার ওয়াট পর্যন্ত সোলার প্যানেল পরীক্ষার সক্ষমতা তৈরি করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বিএসটিআই ব্যাপক প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আগামীকাল বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
আলোচনা সভায় বিশেষ অতিথি থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক। এতে সভাপতিত্ব করবেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক।
এ ছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠান প্রচার, বিটিআরসির মাধ্যমে গ্রাহকদের সচেতনতামূলক ক্ষুদে বার্তা (এসএমএস) প্রেরণ এবং বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়গুলোতে আলোচনা সভাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
আগামীকাল ৫৭তম বিশ্ব মান দিবস
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান বিজ্ঞানচর্চা ও মেধাবিকাশে তরুণ শিক্ষার্থীদের পাশে কমিউনিটি ব্যাংক
ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি
স্বীকৃতি পেলেন দুই বিশেষজ্ঞ চিকিৎসক কমবে চিকিৎসা ব্যয়, প্রসার ঘটবে গুণগত চিকিৎসাসেবার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং তুরাগ অ্যাকটিভ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত
আইসিবি চেয়ারম্যান ও সিইও’র
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ
জাতীয় তামাকমুক্ত দিবস কাল: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি