ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বোরকা পরে শুটিংস্পটে পরীমনি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-১০-২০২১ দুপুর ১০:১৩

ব্রাহ্মণবাড়িয়া হয়ে মানিকগঞ্জে মচ্ছব বসছে প্রায়। যেখানেই নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম যান সেখানেই হাজির হন তামাম মানুষ। কারণটা সেলিমের নতুন ছবি ‌‘গুনিন’ ও এর নায়িকা পরীমনি। ব্রাহ্মণবাড়িয়ার অষ্টগ্রামে ৫ দিনের শুটিং শেষে মানিকগঞ্জে চলছে চলচ্চিত্রটির শুটিং। জনপ্রিয় এ নায়িকার সঙ্গে একটু ছবি তুলতে ভক্তদের দৌড়ঝাঁপের শেষ নেই। সারাটাক্ষণ মোবাইল তাকও করে রাখেন তারা। আর গ্রামের এই নতুন পাপারাজ্জিদের এড়াতে এবার ভিন্ন পথ বেছে নিয়েছেন পরীমনি। শুটিং স্পটে আসতে ও যেতে পরছেন বোরকা। 

বিষয়টি নিয়ে গিয়াস উদ্দিন সেলিম জানান, মানিকগঞ্জে পাশাপাশি কয়েকটি স্পটে আমাদের শুটিং চলছে। শুটিংয়ের সময় কাছে ভিড়তে পারে না বলে পরী যখন এক স্পট থেকে আরেক স্পটে যায়, তখন ভক্তরা মোবাইল তাক করে রাখেন। এ কারণে স্পটে আসা যাওয়ার পথে পরী বোরকা ব্যবহার করছেন। কারণ, আমি চাই না, এই ছবিতে রাবেয়া চরিত্রে পরীর যে লুক, সেটি এখনই প্রকাশ হোক।

‘গুনিন’ ছবিটির শুটিং নিয়ে প্রথম থেকেই স্থানীয় দর্শকদের আগ্রহের কমতি নেই। গত ১০ অক্টোবর শুটিং শুরুর আগেই ব্রাহ্মণবাড়িয়ার অষ্টগ্রামে স্পটের পাশে স্থানীয় ব্যবসায়ীরা দোকান বিছিয়ে বসেছিল। পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় সেগুলো সরিয়েছেন সেলিম।

এই নির্মাতা জানান, মানিকগঞ্জের বিভিন্ন স্পটে আরও ১০ দিন কাজ করবেন তারা। তবে এরমধ্যে ২৪ অক্টোবর ইউনিট থেকে একদিনের ছুটি পাচ্ছেন পরী। কারণ, এদিন তার জন্মদিন। 

সিনেমাটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র রাবেয়া হিসেবে অভিনয় করছেন পরীমনি। এতে তার সহশিল্পী শরিফুল রাজ। তারা ছাড়াও আছেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালামসহ অনেকে।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোট গল্প ‘গুনিন’ অবলম্বনে এটি নির্মিত হচ্ছে। ছবিটির প্রযোজনা একটি ওটিটি প্ল্যাটফর্মের হলেও প্রথমে এটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে, পরে ওয়েবে- জানান ‘মনপুরা’র জনক গিয়াস উদ্দিন সেলিম।

জামান / জামান

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...