ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ২:৭

টেলিভিশনের দুনিয়ায় দীর্ঘদিন ধরে কাজ করলেও চলচ্চিত্রে মাত্র তিনটি ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী নীতি টেলর।  তিনটিই হলো তেলুগু ছবি। পরপর তিনটি ছবিতে কাজ করার পর আর কখনও সিনেমায় ফেরেননি তিনি।

সম্প্রতি ‘হাউটারফ্লাই’ -এর একটি অনুষ্ঠানে অভিনেত্রী জানিয়েছেন, এক পরিচালকের কাছে কাস্টিং কাউচের শিকার হওয়ার অভিজ্ঞতাই তাকে সিনেমা থেকে দূরে সরিয়ে দিয়েছিল।

নীতি বলেন, ‘আমার সঙ্গে প্রথম ছবিটি যিনি করেছিলেন, সেই পরিচালক ছবির কাজ শেষ হওয়ার পর আমাকে আরেকটি ছবির জন্য ফোন করেন। তারপর তিনি বলেন, তবে এবার ছবিটা করতে হলে তোমাকে আমার সঙ্গে রাত কাটাতে হবে।’

তিনি আরও বলেন,  ‘এরপর আমি শুধু ফোনটা কেটে দিই, তার নম্বর ব্লক করে দিই। তারপর মাকে ফোন করে বলি, ভাবো তো, ওই বুড়ো লোকটা এমন কথা বলছে!’

অভিনেত্রীর কথায় ইঙ্গিত মেলে, ওই পরিচালক অন্য অভিনেত্রীদের সঙ্গেও এমন আচরণ করার চেষ্টা করেছিলেন।

নীতি বলেন, ‘আমি তাকে অন্য মেয়েদের সঙ্গেও দেখেছিলাম। কিন্তু কখনও তিনি আমার সঙ্গেও এমন কিছু করার চেষ্টা করবেন, তা বুঝতে পারিনি। সেই ঘটনার পরই আমি সিদ্ধান্ত নিই, জীবনে আর কখনও কোনও সিনেমায় কাজ করবো না।’

অভিনেত্রী জানান, ‘আমি একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম। শুধু তার নম্বর ব্লক করেছিলাম। কাউকে কিছু বলিনি, কারণ কী ঘটেছে, তা বুঝে উঠতেই পারছিলাম না।’

মাত্র ১৫ বছর বয়সে হিন্দি ধারাবাহিক ‘পেয়ার কা বন্ধন’ এর মাধ্যমে টেলিভিশনে অভিনয়জীবন শুরু করেন নীতি। তবে ২০১৪ সালের জনপ্রিয় ধারাবাহিক ‘কাইসি ইয়ে ইয়ারিয়া’ তাকে বিশেষ পরিচিতি এনে দেয়। এরপর একাধিক টেলিভিশন প্রকল্পে কাজ করেছেন তিনি।

তাকে শেষ দেখা গেছে ‘বড়ে অচ্ছে লাগতে হ্যায় ২’ ধারাবাহিকে। সম্প্রতি রিয়্যালিটি শো অ্যালায়েন্স-এও অংশ নিয়েছিলেন নীতি। সেখানে তিনি সেমিফাইনালিস্ট হয়েছিলেন। শোয়ের বিজয়ী হন মিনি মাথুর।

aliul / aliul

গ্লোবালি অনেক বড় জায়গায় যেতে হবে

সুস্থতার পথে কল্পনা

ধূমপান করতে হাত কাঁপছিল, লজ্জা লাগছিল : বিদ্যা

দীর্ঘদিন পর এক মঞ্চে ফিরছেন জেমস-হাসান

১ হাজার কোটি টাকার সম্পত্তি কীভাবে সামলান সাবা

স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ

জন্মদিনে ভালোবাসায় সিক্ত সোহানা সাবা, বললেন আক্ষেপের কথাও

পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা

কাজ পেতে নগ্ন দৃশ্যে অভিনয় করতেন ‘গেম অব থ্রোনস’ তারকা লিনা হেডি

অপেক্ষায় ম্রুণাল ঠাকুর, ৯ মাসে নেই কোনও ছবি অভিনেত্রীর

শাকিব খানের 'মহব্বত'-এ যুক্ত হলেন রাকিব

সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে!

কুমারত্ব নিয়ে প্রশ্ন করে সালমানের ধমক খেলেন করণ