ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা নিহত ১, গ্রেফতার ২


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২২-১০-২০২১ দুপুর ১:১৯
লালমনিরহাটের পাটগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতি পক্ষের হামলায় শাহাজাহান আলী (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে ওই উপজেলার মেছিরপাড়া রহমতপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হামলায় গুরুত্বর আহত হয় শাহাজাহান আলী। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। 
 
পুলিশ জানান, রহমতপুরের সামসুদ্দিন মুন্সির ছেলে শাহাজাহান আলীর সাথে বেশ কিছু দিন ধরে প্রতিবেশী মনতব আলীর ছেলের আইযুব আলীর জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। 
 
বৃহস্পতিবার বিকালে ওই জমির সীমানায় সুপারি গাছের চারা রোপণ করেন শাহাজাহান আলী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে। এ সময় আইযুব আলী পক্ষের লোকজনের হামলায় শাহাজাহান আলী গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হওয়ায় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু ঘটে। 
 
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক নিশ্চিত করে বলেন, হত্যা মামলার প্রস্তুতি চলছে।ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ সকালে আইযুব আলীর স্ত্রী খুরশেদা বেগম ও আব্দুল হকের ছেলে আমিনুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা