বাজারে ফর্টিফাইড সয়াবিন তেলে ভারী ধাতু নেই: শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
দেশের বাজারে প্রচলিত ফর্টিফাইড সয়াবিন তেলে কোনো প্রকার ক্ষতিকর ভারী ধাতু নেই বলে স্পষ্ট জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি সংক্রান্ত প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে তিনি এ তথ্য জানান।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাজধানীর অফিসার্স ক্লাবে ৫৭তম বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, জনমনে উদ্বেগ দূর করতে বিএসটিআই খোলাবাজার থেকে ১৯৩টি ফর্টিফাইড সয়াবিন তেলের নমুনা সংগ্রহ করে তাদের নিজস্ব অ্যাক্রেডিটেড ল্যাবরেটরিতে বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেছে। দীর্ঘ পরীক্ষাগার বিশ্লেষণে কোনো নমুনাতেই ক্ষতিকর ভারী ধাতুর অস্তিত্ব মেলেনি। দেশের বাজারে বিক্রিত ভোজ্য সয়াবিন তেল সম্পূর্ণ বিশুদ্ধ ও নিরাপদ।
খাদ্যপণ্যে ভেজাল রোধ ও নিম্নমানের পণ্যের বাজারজাত বন্ধে দেশব্যাপী তদারকি জোরদারের ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ লক্ষ্যে বিএসটিআইয়ের সাংগঠনিক জনবল ও কাঠামোগত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রতিষ্ঠানটির নজরদারি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত করা যায়।
অনুষ্ঠানে বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক বিএসটিআইকে অর্জিত হালাল সার্টিফিকেশন অ্যাক্রেডিটেশন সনদ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বিএবির মহাপরিচালক মো. আমিনুল ইসলাম শিল্পমন্ত্রীর মাধ্যমে বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হকের হাতে এ আন্তর্জাতিক মানের সনদ তুলে দেন। এই অর্জনের ফলে বিএসটিআইয়ের ন্যাশনাল হালাল ল্যাবরেটরির গ্রহণযোগ্যতা বিশ্বমানে পৌঁছাল, যা আন্তর্জাতিক বাজারে দেশীয় হালাল পণ্য রপ্তানির পথ সুগম করবে।
বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল।
শিল্পসচিব বলেন, ‘মেইড ইন বাংলাদেশ’ যেন পণ্যের আস্থার প্রতীক হয়, সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। বিএসটিআই মহাপরিচালক নকল ও ভেজাল প্রতিরোধে একটি বিশেষায়িত ‘এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্স ইউনিট’ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক এবং স্বাগত ও ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন বিএসটিআই পরিচালক (মান) মো. সাইদুল ইসলাম। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়, ব্যবসায়ী সংগঠন ও শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কমিউনিটি ইসলামিকের শরি’আহ্ সুপারভাইসরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত শরি’আহ্ নীতিমালা অনুসরণে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় গুরুত্বারোপ
আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি
বাজারে ফর্টিফাইড সয়াবিন তেলে ভারী ধাতু নেই: শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
আগামীকাল ৫৭তম বিশ্ব মান দিবস
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান বিজ্ঞানচর্চা ও মেধাবিকাশে তরুণ শিক্ষার্থীদের পাশে কমিউনিটি ব্যাংক
ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি
স্বীকৃতি পেলেন দুই বিশেষজ্ঞ চিকিৎসক কমবে চিকিৎসা ব্যয়, প্রসার ঘটবে গুণগত চিকিৎসাসেবার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং তুরাগ অ্যাকটিভ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত
আইসিবি চেয়ারম্যান ও সিইও’র
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত