ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২৬ বিকাল ৫:২৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। পুরো সিরিজ জুড়েই অজি মেয়েদের দাপুটে পারফরম্যান্সের সামনে চরম ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় অসহায় আত্মসমর্পণ করেছে টাইগ্রেসরা।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। একই মাঠে বুধবার তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ নামে ধবলধোলাই এড়াতে। ধবলধোলাই এড়ানোর ম্যাচেও বাজেভাবে হারল জ্যোতির দল। ৮ উইকেটে জিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া।
১৭৩ রানের লক্ষ্যে নেমে ৬-এর বেশি রানরেটে খেলতে গিয়ে শুরুতে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। ৫.২ ওভারে ২ উইকেটে ৩৮ রানে পরিণত হয় স্বাগতিকেরা। জর্জিয়া ভলকে (১৩) এলবিডব্লিউ করেন সুলতানা খাতুন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ভল। তবে রিভিউ অক্ষত থেকেছে। এরপর আরেক ওপেনার বেথ মুনিকে (২১) বোল্ড করেন দিশা বিশ্বাস।
শুরুতে ২ উইকেট হারালেও অস্ট্রেলিয়াকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তৃতীয় উইকেটে ১০৪ বলে ১৩৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন এলিস পেরি-অ্যানাবেল সাদারল্যান্ড। ৬৪ বলে ৮ চারে ৬৫ রান করে অপরাজিত থাকেন পেরি। সাদারল্যান্ড ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৫২ বলের ইনিংসে মারেন ১২ চার।
১৬৪ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে। ম্যাচসেরা, সিরিজসেরা দুটি পুরস্কারই পেয়েছেন মেগান শুট। সিরিজে সর্বোচ্চ ১০ উইকেট পেয়েছেন। বোলিং করেছেন ২.৩৬ ইকোনমিতে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের তিন ওয়ানডেতেই আগে বোলিং নিয়েছে অস্ট্রেলিয়া। আজ টস হেরে আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশ ৪৯.৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয়েছে। স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা ফিফটি করেছেন। ৭১ বলে ৪ চারে ৫৪ রান করেন স্বর্ণা। সুপ্তা করেন ৫০ রান। অস্ট্রেলিয়ার শুট ১০ ওভারে ১৬ রানে নিয়েছেন ৪ উইকেট। পাঁচ ওভার মেডেনও দিয়েছেন তিনি।

শান্তা / শান্তা

বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সাড়ে ৭ হাজার টিকিট পেতে ৯ লাখ আবেদন

হালান্ড নির্ভরতা কাটাতে সিটি স্কোয়াডকে মারেস্কার কড়া বার্তা

ফুটবল যাদের জীবন কেড়ে নিয়েছিল

বিগ ব্যাশে প্রথমবার খেলবেন, মুস্তাফিজকে নিয়ে যা বলছে মেলবোর্ন রেনেগেডস

মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি নিলামে উঠছে

‘শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল’

মাঠে ফুটবলারের মৃত্যুতে তদন্তে পুলিশ, সমবেদনা জানালেন মেসি-এমবাপে

চার টেস্টে ২৮ উইকেট নেওয়ার স্বীকৃতি পেলেন রবিনসন

সেলসো-দে পল বাদ, মেসির শেষ ম্যাচের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা?

দুই গোলে পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ানের জোড়ায় ১০ জনের ম্যানইউর জয়

রাফিনিয়ার জোড়া গোলে জয়ে ফিরল বার্সেলোনা

রেকর্ড ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়

নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’