ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৪-১০-২০২৬ বিকাল ৫:৪১

ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ন, যানবাহনের চাপ এবং উন্মুক্ত স্থান ও সবুজ এলাকার স্বল্পতার কারণে ঢাকা শহর দিন দিন বসবাসের জন্য আরও কঠিন হয়ে উঠছে। নগরের প্রতিটি এলাকায় বড় আকারের পার্ক বা উদ্যান তৈরি করা সবসময় সম্ভব নয়। তবে সীমিত জায়গার যথাযথ ব্যবহার করে ছোট ছোট পরিসরে সবুজায়ন বা মাইক্রো-গ্রিনিং উদ্যোগ গ্রহণের মাধ্যমে নগর পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

আজ ১৪ই অক্টোবর ২০২৬, আদাবর কমিউনিটির ৩০ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহায়তায় এবং হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডা ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট-এর যৌথ উদ্যোগে স্বল্প পরিসরে সবুজায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এলাকাকে আরও সুন্দর, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন মিশন পল্লী স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের ব্রাঞ্চ ইনচার্জ মো. আব্দুল কাদির, মিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর ব্রাঞ্চ ইনচার্জ মো. কাওসার আহমেদ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, প্রকল্প কর্মকর্তা প্রমা সাহা এবং মো. ইমরান মিয়া। আয়োজনে আরো উপস্থিত ছিলেন মিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং ৩০ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী।

বক্তারা বলেন, স্বল্প পরিসরে সবুজায়নের আওতায় রাস্তার পাশে অব্যবহৃত ছোট জায়গা, ফুটপাতের প্রান্ত, ভবনের সামনের খালি অংশ, আবাসিক এলাকার উন্মুক্ত কর্ণার, স্কুল ও প্রতিষ্ঠানের প্রাঙ্গণ কিংবা অন্যান্য অব্যবহৃত স্থানে স্থানীয় ও উপযোগী গাছপালা ও লতাগুল্ম লাগানো যেতে পারে। এসব ছোট সবুজ স্থান একদিকে যেমন নগরের সৌন্দর্য বাড়াবে, অন্যদিকে তাপমাত্রা কমাতে, ধুলাবালি নিয়ন্ত্রণে এবং পথচারীদের জন্য হাটাবান্ধব পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে।।

বক্তারা আরও বলেন, স্বল্প পরিসরের সবুজায়ন উদ্যোগে স্থানীয় জনগণের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। একটি ছোট সবুজ স্থান তৈরি করার পাশাপাশি এর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় বাসিন্দা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেওয়া হলে উদ্যোগটি দীর্ঘস্থায়ী হবে। বিশেষ করে শিশুদের জন্য নিরাপদ ও সবুজ পরিবেশ তৈরিতে স্কুলের আশপাশ এবং আবাসিক এলাকার ছোট জায়গাগুলোকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। সমন্বিত উদ্যোগ ও জনসম্পৃক্ততার মাধ্যমে আদাবর ৩০ নম্বর ওয়ার্ডকে একটি সবুজ, স্বাস্থ্যকর, পরিবেশবান্ধব ও বাসযোগ্য কমিউনিটি হিসেবে গড়ে তোলা সম্ভব।

পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্ম ও স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ ও সক্রিয় উদ্যোগ আদাবর এলাকার টেকসই উন্নয়ন ও বাসযোগ্যতা নিশ্চিত করতে একটি চমৎকার ও দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবে বলে আমাদের প্রত্যাশা।

এমএসএম / এমএসএম

কমিউনিটি ইসলামিকের শরি’আহ্ সুপারভাইসরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত শরি’আহ্ নীতিমালা অনুসরণে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় গুরুত্বারোপ

আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি

বাজারে ফর্টিফাইড সয়াবিন তেলে ভারী ধাতু নেই: শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

আগামীকাল ৫৭তম বিশ্ব মান দিবস

দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস

আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান বিজ্ঞানচর্চা ও মেধাবিকাশে তরুণ শিক্ষার্থীদের পাশে কমিউনিটি ব্যাংক

ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি

স্বীকৃতি পেলেন দুই বিশেষজ্ঞ চিকিৎসক কমবে চিকিৎসা ব্যয়, প্রসার ঘটবে গুণগত চিকিৎসাসেবার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং তুরাগ অ্যাকটিভ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত

আইসিবি চেয়ারম্যান ও সিইও’র

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর