ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

কমিউনিটি ইসলামিকের শরি’আহ্ সুপারভাইসরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত শরি’আহ্ নীতিমালা অনুসরণে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় গুরুত্বারোপ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৪-১০-২০২৬ রাত ৮:৪৭

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ইসলামিক উইং ‘কমিউনিটি ইসলামিক’-এর শরি’আহ্ সুপারভাইসরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজধানীতে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি ইসলামিকের শরি’আহ্ সুপারভাইসরি কমিটির চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ মাসুম। এতে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন শরি’আহ্ সুপারভাইসরি কমিটির সদস্য মুফতি মো. ইলিয়াস হোসেন ইমন ও মো. মুফতি লুকমান হাসান, কমিউনিটি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার জনাব সামসুল হক সুফিয়ানী, হেড অব কমিউনিটি ইসলামিক আনোয়ারুল কবিরসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় কমিউনিটি ইসলামিকের ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় শরি’আহ্ নীতিমালা অনুসরণ, ইসলামী ব্যাংকিংয়ের নীতিগত বিষয়াবলি এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সঠিক বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। শরি’আহ্ সুপারভাইসরি কমিটির দিকনির্দেশনা ও পরামর্শের মাধ্যমে গ্রাহকদের জন্য নীতিনিষ্ঠ, স্বচ্ছ ও আস্থাশীল ইসলামী ব্যাংকিং সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

aliul / aliul

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন