পরিসংখ্যানে ভারতের সঙ্গে টক্কর পাকিস্তানের
ক্রিকেট মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন হয় না বেশ কয়েকবছর ধরে। বাইশ গজ ছাড়িয়ে যে উত্তাপ তৈরি করে ভিন্ন আবহ। সে লড়াই থেকেই বঞ্চিত হয়ে আছে দু'দেশের সমর্থকরা। একটা সময় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ছিল দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দু। রাজনৈতিক কারণে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি হয়েছে। যার ফলে বন্ধ হয়ে গেছে দ্বিপাক্ষিক সিরিজ। আইসিসি বা এসিসির কোনো টুর্নামেন্ট থাকলেই কেবল কালেভদ্রে মুখোমুখি হয় দুই দল।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যকার লড়াই এবার দেখা যাবে বিশ্বকাপের মঞ্চে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে আগামী রোববার একে অন্যের মুখোমুখি হবে দুই দল। ভারত-পাকিস্তানের মাঠের লড়াইয়ের আগে চলছে শেষ মুহূর্তের চুলচেরা বিশ্লেষণ। বিশ্বকাপ পরিসংখ্যানে ভারতের ধারেকাছে নেই পাকিস্তান। দুই দেশের মোট পাঁচবারের লড়াইয়ে একবারও জিততে পারেনি পাকিস্তান। পাঁচবারই জয়ী দলের নাম ভারত।
এবারও ফেভারিটের তকমা অধিনায়ক বিরাট কোহলির দলের গায়ে। তবে সাম্প্রতিককালের পরিসংখ্যানে পিছিয়ে নেই বাবর আজমরাও। গত এক দশকে টি-টোয়েন্টি ক্রিকেটের পারফরম্যান্সের বিচারে ভারতের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে পাকিস্তান। শেষ ১০ বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের জয়ের হার যেখানে ৬৩.৫ শতাংশ, সেখানে পাকিস্তান জিতেছে ৫৯.৭ শতাংশ ম্যাচ।
গত ১০ বছরে কুড়ি ওভারের ক্রিকেটে পাকিস্তান মোট ১২৯টি ম্যাচ খেলেছে। যেখানে জেতা ম্যাচের সংখ্যা ৭৭টি। হেরেছে ৪৫টি ম্যাচে। ভারত গত ১০ বছরে মোট ১১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জিতেছে ৭৩টি। হেরেছে ৩৭টি ম্যাচ। পাকিস্তানের মতো তাদেরও মোট ২টি ম্যাচ টাই হয়েছে।
এমএসএম / এমএসএম
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!