ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

গৌতম গম্ভীর থাকছেন কি না, সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতীয় বোর্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১১-২০২৫ দুপুর ১২:৪৩

এক বছরের মধ্যে দ্বিতীয়বার ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ হলো ভারত। নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার কাছে বিব্রতকর সিরিজ হার দেখল তারা। ২৫ বছরে প্রথমবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতল প্রোটিয়ারা। কলকাতায় অবিশ্বাস্য হারের পর থেকে ভারতের কোচ গৌতম গম্ভীর তোপের মুখে পড়েন। গুয়াহাটি টেস্টের পর তাকে বরখাস্তের দাবি আরো জোরালো হয়েছে। এ বিষয়ে ইঙ্গিত দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। 

তবে গম্ভীরকে এখনই কোচের পদ থেকে সরানো হবে না বলেই জানা গিয়েছে। আরও কিছুটা সময় দেওয়ার পক্ষেই বোর্ড। তবে সেক্ষেত্রে আগের থেকে কিছুটা হলেও কঠোর হতে পারে বোর্ড।ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, “এখনই গম্ভীরকে সরিয়ে দেওয়ার কথা আমরা ভাবছি না। ও একটা দল তৈরি করছে। ২০২৭-এর বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর গম্ভীর এবং নির্বাচকদের সঙ্গে বৈঠক হবে বোর্ডকর্তাদের। সেখানেই গম্ভীরকে জিজ্ঞাসা করা হবে, দলের এই রূপান্তরের (ট্রানজিশন) সময়টাকে কীভাবে দেখছে ও।”

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ আরেক বোর্ডকর্তা একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, “দুম করে কোনও সিদ্ধান্ত নেওয়ার পক্ষে নয় বিসিসিআই। দল এখন রূপান্তরের মধ্যে রয়েছে। বিশ্বকাপ সামনেই। তা ছাড়া ওঁর চুক্তি হয়েছে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। তাই এখনই গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনও কারণ নেই।”

১৮ টেস্টে গম্ভীরের অধীনে খেলেছে ভারত, হারের সংখ্যা বেশি। ১০ ম্যাচ হেরেছে তার দল। গুয়াহাটিতে ৪০৮ রানে ভারতের হারের পর গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাবেক ওপেনারের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে তিনি এই সিদ্ধান্ত নেওয়ার ভার বোর্ডের ওপর ছেড়ে দেন।

গম্ভীর বলেন, ‘এটা বিসিসিআই সিদ্ধান্ত নিতে হবে। আমি আগেও এটা বলেছি। ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ, আমি নই। আমি একই ব্যক্তি যে ইংল্যান্ডে সাফল্য পেয়েছি, চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ জিতেছি। এই দল শিখছে।’ ২-০ তে হারের দায় ভারতীয় দলের সবাইকে নিতে হবে বললেন গম্ভীর, ‘দায় সবার, কিন্তু শুরুটা হবে আমাকে দিয়ে।’

এমএসএম / এমএসএম

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড