ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পাকিস্তানের কাছে রোহিত ভারতের ইনজামাম


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১০-২০২১ দুপুর ৩:১৮

দুই দলের লড়াই যুদ্ধের চেয়ে যেন কোন অংশে কম নয়। বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান একে অন্যের মুখোমুখি হবে আগামী ২৪ অক্টোবর। এই ম্যাচের উত্তাপ টের পেতে শুরু করেছে ক্রিকেট বিশ্ব। তবে এবার দৃশ্যপট অন্যান্য বারের চেয়ে বেশ ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম আর টেলিভিশনে ম্যাচের আগে যে কথার লড়াইয়ে জড়াতেন দুই দেশের সাবেক ক্রিকেটাররা, এবার তেমনটি দেখা যাচ্ছে না। ভারত-পাকিস্তান দুই দেশের ক্রিকেট বোদ্ধারাই ফেভারিটের তকমা দিচ্ছেন বিরাট কোহলিদের শরীরে।

এই ম্যাচকে ঘিরে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার কিছুদিন আগে ভারতীয় স্পিনার হরভজনের সঙ্গে টুইটারে তর্ক জড়ালেও ম্যাচের সময় ঘনিয়ে আসার সঙ্গে নিজের সুর নরম করছেন। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের সঙ্গে উপস্থিত ছিলেন শোয়েব। সেখানের ভারতীয় ওপেনার রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করেন পাকিস্তানি গতি তারকা।

পাকিস্তানি সমর্থকদের কাছে রোহিত ভারতের ইনজামাম উল্লেখ করে শোয়েব বলেন, ‘পাকিস্তানের মানুষ ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করে। তারা কোহলির স্তুতি করলেও রোহিতকে বেশি পছন্দ করে। পাকিস্তানের কাছে রোহিত ভারতের ইনজামাম।’

সম্প্রতিককালের পারফরম্যান্সে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের চেয়ে এগিয়ে মেনে নিলেও শোয়েব এটি মনে করিয়ে দিলেন, চ্যালেঞ্জের জবাব দিতে তৈরি বাবর আজমরা। শোয়েবের এ কথার জবাবে মোহাম্মদ কাইফ বললেন, ‘ভারতীয় দল তৈরি। পাকিস্তানের বিরুদ্ধে কোহলির দল এগিয়ে থাকবে।’

এমএসএম / এমএসএম

‘ফুটবলের চেয়েও বড় সম্পদ রোনালদো’

ব্যালন ডি’অরের দৌড়ে ফাবিয়ানকে এগিয়ে রাখলেন গার্সিয়া

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক

আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বীর মান নিয়ে সমালোচনায় যা বললেন স্কালোনি

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

‘মনুমেন্তালে মেসি পা রাখার মুহূর্ত থেকেই দিনটি অবিস্মরণীয় হয়ে উঠবে’

বিরল রেকর্ড ফেরালেন ইয়ামাল

রোনালদোকে ঘিরে ড্রেসিংরুমে বিভেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ফার্নান্দেজ

পরবর্তী দল নির্বাচন নিয়ে আনচেলত্তি এখন অনেকটাই নির্ভার

সাত গোল খাওয়ার পর মদরিচ, ‘তৃতীয় বিভাগের দলের সঙ্গে খেললেও হেরে যেতাম’

হোপের ১৬২*, ভারতকে হোয়াইওয়াশ থেকে বঞ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোল